ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজধানীর বেসরকারি হাসপাতালে শিশু মৃত্যুর পর তুলকালাম বিশ্বের দূষিত বায়ুর তালিকায় শীর্ষে সিঙ্গাপুর সিটি,ঢাকা ষষ্ঠ আসিফ মাহমুদের আমলের সব নিয়োগ ও পদোন্নতির নথি এখন দুদকে পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ১৫, ২ ঘণ্টা মহাসড়ক অবরুদ্ধ অল্পের জন্য বাঁচলেন আন্তর্জাতিক নেতারা ৩৬ ঘণ্টা পর নিহত বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিলো বিএসএফ শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি

জিম্বাবুয়ে ইনিংসে জোড়া ধাক্কা নাহিদের


  • আপলোড সময় : বুধবার ১৪ মে, ২০২৫ সময় : ৩:২১ এএম

স্পোর্টস ডেস্ক

সিরিজ শুরুর আগে থেকেই নাহিদ রানাকে নিয়ে ছিল খোঁচাখুঁচি। বাংলাদেশি সাংবাদিকের প্রশ্নের জবাবে জিম্বাবুয়ে অধিনায়ক বলেছিলেন, নাহিদের চেয়ে দ্রুতগতির বল তারা মেশিনেই অনুশীলন করেন। আর বাংলাদেশ অধিনায়ক নাজমুল শান্ত বলেছিলেন, ক্রিজে নামলেই কেবল বোঝা যাবে নাহিদের গতির মাহাত্ম্য।

কথার লড়াইয়ে আপাতত নিজ দলের অধিনায়ককে এগিয়ে যেতে সাহায্য করেছেন নাহিদ রানা। আগের দিন ৬৭ রানে শেষ করা জিম্বাবুয়েকে দিনের শুরুতেই নাস্তানাবুদ করেছেন এই পেসার। দুই ওপেনার বেন কারেন এবং ব্রায়ান বেনেটকে দেখিয়েছেন সাজঘরের পথ। আরেক পেসার হাসান মাহমুদই বা বসে থাকেন কি করে। ওয়ানডাউনে নামা নিক ওয়েলচকে ফেরালেন তিনি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত জিম্বাবুয়ের সংগ্রহ ৩ উইকেটে ৮৮ রান। ক্রিজে আছেন দুই অভিজ্ঞ ব্যাটার শন উইলিয়ামস এবং ক্রেইগ আরভিন। গতকালের বাজে অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে একেবারে শুরু থেকেই ভাল কিছু করার বিকল্প ছিল না বাংলাদেশের। সেটাই ঘটল নাহিদ রানার কল্যাণে। দিনের তৃতীয় ওভারে বেন কারেনকে ফিরিয়েছেন এই পেসার। তার বাউন্সারে শর্ট লেগে ক্যাচ দিয়ে ফিরেছেন কারেন। ফিফটি তুলে নেয়া বেনেটকেও বেশি সময় ক্রিজে রাখলেন না নাহিদ। বেনেটকে বাধ্য করেছিলেন স্কয়ার কাট করার জন্য। আর সেটা ব্যাটের কানায় লেগে ক্যাচ গেল জাকের আলীর কাছে।

খানিক বাদে উইকেটের মিছিলে যোগ দেন হাসান মাহমুদ। দারুণ এক ইনসুইং ডেলিভারিতে বোল্ড করেছেন ওয়েলচকে। 

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর