ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে পুরুষদের পর মেয়েরাও বর্জন করল নাকভিকে, দুবাইতে আবারও ট্রফি নাটক রাজধানীর বেসরকারি হাসপাতালে শিশু মৃত্যুর পর তুলকালাম বিশ্বের দূষিত বায়ুর তালিকায় শীর্ষে সিঙ্গাপুর সিটি,ঢাকা ষষ্ঠ আসিফ মাহমুদের আমলের সব নিয়োগ ও পদোন্নতির নথি এখন দুদকে পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ১৫, ২ ঘণ্টা মহাসড়ক অবরুদ্ধ

নাটোরে নবাব সিরাজ উদ-দৌলা কলেজ ছাত্রদলের কমিটি বিলুপ্ত


  • আপলোড সময় : রবিবার ২৭ এপ্রিল, ২০২৫ সময় : ৯:২৬ এএম

নাটোর প্রতিনিধি

নাটোর নবাব সিরাজ উদ-দৌলা সরকারি কলেজ ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। সোমবার (২১ এপ্রিল) রাতে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক নাটোর জেলা শাখার অধীনস্থ নবাব সিরাজ উদ-দৌলা সরকারি কলেজ ছাত্রদলের কমিটি বিলুপ্ত করা হল। কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেন। দ্রুত সময়ের ভেতরে এই কলেজ শাখার নতুন কমিটি ঘোষণা করা হবে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

জেলা ছাত্রদল সূত্রে জানা গেছে,  রোববার (২০ এপ্রিল) দুপুরে শহরের কানাইখালী এলাকায় নাটোর জেলা ছাত্রলীগের কর্মী ফয়সাল হোসেন কদরকে (২৫) চলন্ত ব্যাটারিচালিত অটোরিকশার পা-দানিতে ফেলে মারধর ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়াসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচার হয়। ঘটনায় জড়িত থাকার অভিযোগে, নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি এসএম জুবায়েরসহ কয়েকজন ছাত্রদল নেতাকর্মীর নাম উঠে আসে। এরপরই বিষয়টি নিয়ে তদন্ত করে কেন্দ্রীয় ছাত্রদল। যার পরিপ্রেক্ষিতেই কলেজ শাখা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

কমিটি বিলুপ্তের বিষয়টি নিশ্চিত করে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মারুফ হোসেন সৃজন বলেন, ছাত্রলীগ বা কোনো অপরাধীকে ধরে মারার নির্দেশনা দল থেকে নেই। গতকালকের ঘটনাটি জানার পরেই আমরা নিন্দা জানিয়েছি। কেন্দ্রীয় ছাত্রদল আমাদের সঙ্গে বারবার যোগাযোগ করে। ঘটনায় যেহেতু কলেজ কমিটির নেতার নামেও অভিযোগ উঠেছে তাই এই সিদ্ধান্ত হয়ে থাকতে পারে।

উল্লেখ্য, রোববার (২০ এপ্রিল) দুপুরে শহরের কানাইখালী এলাকায় নাটোর জেলা ছাত্রলীগের কর্মী ফয়সাল হোসেন কদরকে চলন্ত ব্যাটারিচালিত অটোরিকশার পা-দানিতে ফেলে মারধর করেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ ঘটনার একটি ভিডিওতে দেখা যায় ছাত্রলীগ কর্মী কদরের পিঠের ওপর পা দিয়ে ছাত্রলীগ ছাত্রলীগ বলে মারধর করতে। এ সময় গান বাজছিল। মুহূর্তেই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। যা নিয়ে জেলার রাজনৈতিক অঙ্গনে চলছে তীব্র আলোচনা- সমালোচনা। এ ঘটনায় সোমবার (২১ এপ্রিল) দুপুরে আহত ছাত্রলীগ কর্মী ফয়সাল হোসেন কদরের বাবা খায়রুল আলম বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় নাটোর নবাব সিরাজ উদ-দৌলা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি এসএম জোবায়ের, নাটোর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি রিমন ও সাধারণ সম্পাদক নাঈমসহ অজ্ঞাত ৫-৬ জনকে আসামি করা হয়েছে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর