ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

ধনাগোদা নদী ভাঙ্গনে বিলীন হচ্ছে চরমাছুয়া গ্রাম ও ফসলি জমি


  • আপলোড সময় : রবিবার ১১ মে, ২০২৫ সময় : ৮:১৭ এএম

মো. দ্বীন ইসলাম, মতলব (চাঁদপুর) :

চাঁদপুরের মতলব উত্তরে দেশের দ্বিতীয় বৃহৎ ধনাগোদা সেচ প্রকল্প আজ হুমকির মুখে। ধনাগোদা সেচ প্রকল্প ঘেঁষা ধনাগোদা নদীর তীরবর্তী নদীভাঙনে বিলীন হচ্ছে ফরাজী কান্দি ইউনিয়নের চরমাছুয়া গ্রামের বাড়িঘর ও ফসলি জমি। নদী শাসনের জন্য কর্তৃপক্ষেও দৃষ্টি আকর্ষণে গ্রামের সর্বস্তরের নারী-পুরুষ নদীর পাড়ে ঝড়ো হয়। নদীর সংরক্ষণের দাবি জানান গ্রামবাসী। উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের প্রায় ১ কিলোমিটার শত শত একর জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। প্রতিদিনই নদীর তীর ভেঙে নিচ্ছে বাদাম, ভুট্টা, ধান ক্ষেত।

 সফিকুল ইসলাম বলেন, আমার ভুট্টা ক্ষেত নদী গর্ভে চলে গেছে। জানা যায়, উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের চরমাছুয়া গ্রামের বিভিন্ন স্থাপনা, ফসলি জমি ও রাস্তাঘাট নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বেশ কিছু এলাকায় আবার নতুন করে ভাঙা শুরু হয়েছে। এতে আতঙ্কে রয়েছে তিন গ্রামের প্রায় ৫ হাজার বাসিন্দা।

স্থানীয় বাসিন্দা ও ফরাজীকান্দি ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, ‘গত সপ্তাহ থেকে নতুন করে ভাঙন শুরু হয়েছে। বিষয়টি নিয়ে প্রশাসনের কোনো নজর নেই। ভাঙন রোধে দ্রুত পানি উন্নয়ন কর্তৃপক্ষের (পাউবো) ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানান তিনি।

মোহাম্মদ হোসেন, ইসমাইল মল্লিক, খলিল মোল্লা, মোহাম্মদ হোসেন মীর, নুরুজ্জামান দেওয়ান, রাব্বানী দেওয়ান, ৯নং ওয়ার্ড যুবদলের সভাপতি রাজিব মল্লিক, ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সিয়াম তপাদার অনেকে বক্তব্য রাখেন।

মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের নির্বাহী প্রকৌলীর মো. সেলিম শাহেদ বলেন, বিষয়টি সাংবাদিকদের মাধ্যমে জেনেছি। সরজমিন পরিদর্শন করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর