ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে পুরুষদের পর মেয়েরাও বর্জন করল নাকভিকে, দুবাইতে আবারও ট্রফি নাটক রাজধানীর বেসরকারি হাসপাতালে শিশু মৃত্যুর পর তুলকালাম বিশ্বের দূষিত বায়ুর তালিকায় শীর্ষে সিঙ্গাপুর সিটি,ঢাকা ষষ্ঠ আসিফ মাহমুদের আমলের সব নিয়োগ ও পদোন্নতির নথি এখন দুদকে পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ১৫, ২ ঘণ্টা মহাসড়ক অবরুদ্ধ অল্পের জন্য বাঁচলেন আন্তর্জাতিক নেতারা ৩৬ ঘণ্টা পর নিহত বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিলো বিএসএফ শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ

মহানবীকে (সা.) নিয়ে কটূক্তি করায় রাজশাহীতে যুবক গ্রেফতার


  • আপলোড সময় : শনিবার ১০ মে, ২০২৫ সময় : ১২:৫৮ পিএম

উত্তরাঞ্চল প্রতিনিধি:

মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে কটূক্তি করার অভিযোগে রাজশাহীতে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত যুবকের নাম সাগর সাহা (৩০) সে নগরের বুলনপুর ঘোষপাড়া এলাকার বাসিন্দা। মঙ্গলবার দিবাগত রাতে বুলনপুর নবাবগঞ্জ ঘোষপাড়া এলাকার জান্নাতুল মাকাম জামে মসজিদের সামনে থেকে স্থানীয়দের সহযোগিতায় তাকে আটক করে রাজপাড়া থানা পুলিশ।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন জানান, সাগর সাহা প্রায় এক বছর ধরে ইসলাম ধর্ম মহানবীকে (সা.) নিয়ে অবমাননাকর মন্তব্য করে আসছিলেন। স্থানীয়ভাবে একাধিকবার নিষেধ করা হলেও তিনি তা শোনেননি। মঙ্গলবার সন্ধ্যায় মসজিদের সামনে সে আবারও প্রকাশ্যে কটূক্তিমূলক কথাবার্তা বলে। একপর্যায়ে মসজিদের ভেতরে প্রবেশ করে উচ্চস্বরে অশ্লীল ভাষা ইসলাম ধর্মের বিরুদ্ধে বিদ্বেষমূলক মন্তব্য করতে থাকে। এতে মুসল্লিদের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় একজন ব্যক্তি জাতীয় জরুরি সেবা ৯৯৯- ফোন করেন। কল পেয়ে রাজপাড়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় সাগর সাহাকে আটক করে। তিনি আরও জানান, ঘটনার পর রাজপাড়া থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে। বুধবার আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতেও পাঠানো হয়েছে। এলাকার পরিস্থিতি এখন শান্ত রয়েছে।

আকাশজমিন/আরআর

 

 

 

 


এ সম্পর্কিত আরো খবর