ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে পুরুষদের পর মেয়েরাও বর্জন করল নাকভিকে, দুবাইতে আবারও ট্রফি নাটক রাজধানীর বেসরকারি হাসপাতালে শিশু মৃত্যুর পর তুলকালাম বিশ্বের দূষিত বায়ুর তালিকায় শীর্ষে সিঙ্গাপুর সিটি,ঢাকা ষষ্ঠ আসিফ মাহমুদের আমলের সব নিয়োগ ও পদোন্নতির নথি এখন দুদকে পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ১৫, ২ ঘণ্টা মহাসড়ক অবরুদ্ধ

সুচিকিৎসার দাবিতে জুলাই অভ্যুত্থানে আহতদের মানববন্ধন


  • আপলোড সময় : মঙ্গলবার ০৬ মে, ২০২৫ সময় : ৪:৩৪ পিএম

সুচিকিৎসার নিশ্চিতের দাবিতে জুলাই অভ্যুত্থানে আহতরা মানববন্ধন করছেন। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুর জুলাই অভ্যুত্থানে আহতরা জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন  প্রতিষ্ঠানের (পঙ্গু হাসপাতাল) সামনে মানববন্ধন করছেন।

আহত মো. তানভীর হোসেন বলেন, সুচিকিৎসার নিশ্চিত করতে হবে। আমাদের নামে চিকিৎসা দেয়, কাজের কোনো চিকিৎসা নেই। ডাক্তার আসে কিন্তু ওষুধ আমাদেরকে দেওয়া হচ্ছে না। আমাদের নিজের টাকা দিয়েই ওষুধ কিনে চিকিৎসা করানো হচ্ছে।

তিনি বলেন, আমাদের হাত ধরে যেই সংগঠন গঠন হয়েছে। জাতীয় নাগরিক পার্টি এখন আর আমাদের খোঁজ খবর নিচ্ছে না। ঈদেও খোঁজ খবর নেয়নি। আমরা চিকিৎসা পাচ্ছি কিনা সেটাও তারা দেখে না। আমাদের দরকার সুচিকিৎসা, আমাদের চিকিৎসা করাতে হবে। আমার রগের সমস্যা, ডাক্তার অপারেশন কথা বললেও এখন আর অপারেশন করা হচ্ছে না।

সুচিকিৎসার দাবিতে মানববন্ধনে অংশ নিয়ে বিভিন্ন স্লোগান দেন আহতরা। তাদের স্লোগান ছিল-আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, আমাদের দাবি আমাদের দাবি, মানতে হবে মানতে হবে, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, এবং দফা এক দাবি এক, সুচিকিৎসা সুচিকিৎসা।

আহতরা বলেন, আমাদের সুচিকিৎসার প্রয়োজন। প্রয়োজনে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করতে হবে। কিন্তু বারবার তালিকা তৈরি করেও বলা হয়- টাকার অভাবে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। আমরা যারা রক্ত দিয়ে আন্দোলন করেছি, সেই আমাদের দিকেই এখন কেউ তাকাচ্ছে না। যারা সরকার চালাচ্ছেন, উৎসব-আনন্দে মশগুল, তারা আমাদের সুচিকিৎসার কোনো ব্যবস্থা নিচ্ছেন না।

তারা অভিযোগ করেন, আমাদের হাতে হেলথ কার্ড ধরিয়ে বাসায় পাঠিয়ে দেওয়া হয়েছে। কিন্তু সেই কার্ড দিয়ে হাসপাতালে গেলে তেমন কোনো চিকিৎসা পাচ্ছি না। এই কার্ডের কার্যকারিতা কোথায়? আমাদের একটাই দাবি- সুচিকিৎসা নিশ্চিত করতে হবে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর