ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

মিরসরাইয়ে বাজার করে বাড়ি ফেরার পথে পথচারী মৃত্যু


  • আপলোড সময় : বুধবার ৩০ এপ্রিল, ২০২৫ সময় : ১০:৪০ পিএম

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের মিরসরাইয়ে বাজার করে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আবুল কাশেম (৬০) নামের  এক পথচারী নিহত হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল)  ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাদিফকিরহাট কাজী গ্রাম রাস্তায় মাথায় সকাল সাড়ে ১১টায় এই দুর্ঘটনা ঘটেছে।

নিহত কাশেম ওয়াহেদপুর ইউনিয়নের গাছ বাড়িয়া এলাকার হোসেন মাস্টার বাড়ির এবাদুর রহমানের ছেলে স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে  জানা গেছে, শুক্রবার সকালে হাদিফকিরহাট বাজার থেকে কাঁচা বাজার করে বাড়ি ফিরছিলেন আবুল কাশেম। এসময় বাড়ির রাস্তার মাথায় দ্রুতগামী একটি বাস একটি মোটরসাইকেলকে চাপ দিলে মোটরসাইকেল আরোহী নিয়ন্ত্রণ হারিয়ে আবুল কাশেমকে ধাক্বা দেয়। এ সময় ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে  স্থানীয় লোকজন মরদেহ উদ্ধার করে তার বাড়ি নিয়ে যান। কুমিরা হাইওয়ে পুলিশের ইনচার্জ জাহাঙ্গীর আলম বলেন, 'হাদিফকিরহাট এলাকার সড়ক দুর্ঘটনায় কেউ মারা যাওয়ার বিষয়ে অবগত নই। খোঁজ খবর নিয়ে বিস্তারিত বলতে পারব।'

আকাশজমিন/ আরআর

 


এ সম্পর্কিত আরো খবর