ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

কটিয়াদীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদ


  • আপলোড সময় : মঙ্গলবার ০৬ মে, ২০২৫ সময় : ৮:০০ এএম

কটিয়াদি (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের কটিয়াদীতে ফ্যাসিস্ট আওয়ামী লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে ও শেখ হাসিনাসহ তার দোসরদের দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।  শুক্রবার(২৫ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলা বিএনপির আয়োজনে কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি রুহুল আমিন আকিল ও কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি ও  পৌরসভার সাবেক মেয়র  তোফাজ্জল হোসেন খাঁন দিলীপের নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান,যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মিঠু ও শফিকুল ইসলাম ফুলু,উপজেলা যুবদলের আহবায়ক মাহবুবুল আলম মাসুদ,সদস্য সচিব রফিকুল ইসলাম সেতু,পৌর যুব দলের আহবায়ক জিল্লুর রহমান,করগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি শরাফ উদ্দিন লস্কর পারভেজ,আচমিতা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হান্নান,বনগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ নুরুল আমিন মাসুদ,মসূয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ গোলাপ মিয়া,লোহাজুরী ইউনিয়ন বিএনপির সভাপতি সাইফুল মতিন জুয়েল,উপজেলা মৎস্যজীবি দলের আহবায়ক বাদল প্রধান,উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ফারুক লস্কর,কিশোরগঞ্জ জেলা ছাত্র দলের সহ সভাপতি মুশফিকুর রহমান উবায়দুর,উপজেলা ছাত্র দলের আহবায়ক তশরিফুল হাছিবসহ বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আকাশজমিন/ আরআর

 


এ সম্পর্কিত আরো খবর