ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

সংস্কার কমিশনের ‘ইসলামবিরোধী’ সুপারিশ বাতিলের দাবি

রাজশাহীতে হেফাজতের বিক্ষোভ


  • আপলোড সময় : সোমবার ১২ মে, ২০২৫ সময় : ৭:২৯ পিএম

উত্তরাঞ্চল প্রতিনিধি:

সংস্কার কমিশনের ‘ইসলামবিরোধী সুপারিশ বাতিলের দাবিতে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশের রাজশাহী মহানগর ও জেলা শাখা। শুক্রবার জুমার নামাজের পর নগরের সাহেববাজার জিরোপয়েন্ট থেকে মিছিলটি শুরু হয়ে সোনাদিঘী মোড় ও কুমারপাড়া হয়ে আবারও জিরোপয়েন্টে গিয়ে শেষ হয়।

পরে সেখানে অনুষ্ঠিত হয় সমাবেশ। সমাবেশ থেকে নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশকে ‘ইসলামবিরোধী উল্লেখ করে তা বাতিলের দাবি জানানো হয়।

সমাবেশে বক্তারা বলেন, গত ১৯ এপ্রিল নারী বিষয়ক সংস্কার কমিশন একটি সুপারিশপত্র জমা দিয়েছে, যেখানে সব ধর্মের নারীদের জন্য সমানাধিকার নিশ্চিত করতে ‘অভিন্ন পারিবারিক আইন প্রণয়নের পরামর্শ দেওয়া হয়েছে। এতে বিয়ে, তালাক, উত্তরাধিকার, ভরণপোষণসহ বিভিন্ন বিষয়ে ধর্মীয় বিধানের সঙ্গে সাংঘর্ষিক প্রস্তাব রাখা হয়েছে।

বক্তারা বলেন, প্রস্তাবিত এই আইন ইসলামবিরোধী এবং সংবিধানের ২ ও ১২ ধারার আলোকে বহুত্ববাদ প্রতিষ্ঠার মাধ্যমে ধর্মীয় মূল্যবোধকে খর্ব করার অপচেষ্টা। কমিশনের সুপারিশগুলোতে রয়েছে- বিয়েতে নারী-পুরুষের সমান অধিকার নিশ্চিতকরণ, সন্তানের ওপর মায়ের সমান অধিকার, উত্তরাধিকারে সম্পত্তিতে নারীর ৫০ শতাংশ ভাগ, বৈবাহিক ধর্ষণকে ফৌজদারি আইনে অন্তর্ভুক্ত করা ও যৌনকর্মীদের শ্রম অধিকার নিশ্চিত করা।

বক্তারা অভিযোগ করেন, এই সুপারিশগুলো কুরআন ও সুন্নাহর বিরুদ্ধে এবং ধর্মীয় বিশ্বাসে আঘাত হানে। অতীতেও এমন প্রচেষ্টা হয়েছিল, কিন্তু ধর্মপ্রাণ মানুষের প্রতিবাদে তা আটকে গিয়েছিল। সমাবেশ থেকে নেতারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ধর্মীয় মূল্যবোধের বিরুদ্ধে কোনো আইন পাশ করতে গেলে তীব্র গণআন্দোলন গড়ে তোলা হবে।

হেফাজতের পক্ষ থেকে নারী বিষয়ক সংস্কার কমিশন ও তাদের ‘ইসলামবিরোধী প্রতিবেদন বাতিল করার দাবি জানানো হয়। এছাড়া সংবিধানে ‘আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস পুনঃস্থাপন, পূর্ববর্তী সরকারের আমলে দায়েরকৃত ‘মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়। এছাড়া ফিলিস্তিন ও ভারতের মুসলিমদের ওপর নির্যাতনের প্রতিবাদ জানানো হয় সমাবেশ থেকে।

সমাবেশে উপস্থিত ছিলেন, হেফাজতে ইসলামের রাজশাহী মহানগর শাখার সভাপতি মুফতি নুর মুহাম্মদ হাফি, জেলা শাখার সহসভাপতি মুফতি আবু তাহের, মহানগরের সহসভাপতি জাকারিয়া হাবিব, জেলার সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ ইমরান উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মুফতি আতিকুর রহমান, মহানগরের সদস্য হাফেজ ইসমাইল হোসেন মাহমুদি প্রমুখ।

আকাশজমিন/ আরআর 


এ সম্পর্কিত আরো খবর