ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

পারিবারিক দ্বন্দ্বঃ বিষপানে রোহিঙ্গা নারীর আত্মহত্যা


  • আপলোড সময় : মঙ্গলবার ২৯ এপ্রিল, ২০২৫ সময় : ৯:১৬ এএম

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী শিবিরে পারিবারিক কলহের জেরে বিষপান করে আত্মহত্যা করেছেন এক রোহিঙ্গা নারী। সোমবার দিবাগত রাত তিনটার দিকে উখিয়ার নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি ব্লকে ঘটনা ঘটে। নিহত নুর কলিমা (২০) ক্যাম্পের এফসিএন-২৭২৫৯৩ নম্বর নিবন্ধিত বাসিন্দা এবং ডি ব্লকের বাসিন্দা বশির আহমদের মেয়ে।

 ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ক্যাম্পের আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক সিরাজ আমীন। পুলিশ স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের একপর্যায়ে নুর কলিমা রাতে নিজ শেডে বিষপান করেন। পরে আশপাশের রোহিঙ্গারা দরজা ভেঙে তাকে উদ্ধার করে ক্যাম্পের পাশে জিকে হাসপাতালে নিয়ে যান।

সেখান থেকে চিকিৎসক তাকে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেফার্ড করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে উখিয়া থানার উপপরিদর্শক (এসআই) সুমন দে হাসপাতালে গিয়ে নিহত নারীর সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। পুলিশ বলছে, ময়নাতদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর