ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

গোয়ালন্দে পুলিশের বিশেষ অভিযানে হেরোইনসহ আটক ২


  • আপলোড সময় : শনিবার ১০ মে, ২০২৫ সময় : ২:৩৭ পিএম

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি 

রাজবাড়ীর গোয়ালন্দে ১'শত পুরিয়া হেরোইনসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। মাদককারবারিরা হলেন, ফরিদপুর জেলার কোতোয়ালি থানার গুহ লক্ষীপুর গ্রামের মৃত জয়নুদ্দিনের ছেলে মো. হাফিজুল (৫০), অপর আসামি রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার পোড়া ভিটা নামক স্থানের মৃত জামাল বিশ্বাসের মেয়ে মোছাঃ সাথি বেগম (৪০)।

গোয়ালন্দ ঘাট থানা কর্তৃক প্রেস রিলিজের মাধ্যমে জানা যায়, ২৮ এপ্রিল সোমবার সকাল সাড়ে ১১ টার দিকে গোয়ালন্দ ঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে গোয়ালন্দ ঘাট থানাধীন বাংলাদেশ হ‍্যাচারীজ সংলগ্ন কুব্বাতের মুদি দোকানের সামনে পাকা রাস্তার উপর হইতে তাদের কাছ থেকে ১'শ পুরিয়া হেরোইনসহ হাতেনাতে আটক করে। গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর