ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

ধর্ষককে গ্রেপ্তারের দাবিতে সলঙ্গায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১৫ মে, ২০২৫ সময় : ১২:৫৩ পিএম

সিরাজগঞ্জ প্রতি‌নি‌ধিঃ

সিরাজগঞ্জের সলঙ্গার হাটিকুমরুলের পাঁচলিয়া বাজারের এলাকায় ঢাকা-বগুড়া সড়ক অবরোধ করে ধর্ষক ও তার সহযোগীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। আর এই কর্মসু‌চি চ‌লে প্রায় আধাঘন্টা ধ‌রে।

সোমবার (২৮ এপ্রিল) সকাল ১১টায় এই মানববন্ধন কর্মসূচি পালন করে, পাঁচলিয়া বাজার বনিক সমিতি এবং পাঁচলিয়া বদরুল আলম উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের ব্যানারে। এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রা‌খেন, পাঁচলিয়া বদরুল আলম উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা, ছাত্র ছাত্রী, ছাত্র অভিভাবক, পাঁচলিয়া বাজার বনিক সমিতির নেত্রীবৃন্দ সহ রাজনৈতিক দলের নেতা ও সচেতন মহলের ব‌্যক্তিরা। মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে বক্তারা ব‌লেন, হাটিকুমরুলের পাঁচলিয়া বদরুল আলম উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী ধর্ষণের ঘটনা ১ মাস পার হলেও পুলিশ ধর্ষক আহাদ ও তার সহযোগীদের আটক করেনি। দ্রুত ধর্ষক আহাদ ও তার সহযোগী এবং হাটিকুমরুল ও পাঁচলিয়ায় মহাসড়কে পাশে থাকা চোরাকারবারিদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারের আল্টিমেটাম দেন। য‌দি গ্রেফতার‌ না করা হয় তাহ‌লে থানা ঘেরাও করা হ‌বে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর