সিরাজগঞ্জ প্রতিনিধি / : 162
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের সলঙ্গায় ৫৮৭ পিচ ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন, র্যাব-১২ এর কম্পানী কমান্ডার, অতিরিক্ত পুলিশ সুপার, দীপংকর ঘোষ। বুধবার (৩০ এপ্রিল) র্যাব-১২ এর কম্পানী কমান্ডার, অতিরিক্ত পুলিশ সুপার, দীপংকর ঘোষ, প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে।
সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন এবং অপহরণসহ বিভিন্ন
চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেফতারে র্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায়
অধিনায়ক র্যাব-১২, সিরাজগঞ্জ এর দিকনির্দেশনায় গত ২৯ এপ্রিল ২০২৫ খ্রিঃ, রাত্রী ২০.০০
ঘটিকায় র্যাব-১২, সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল ‘‘সিরাজগঞ্জ জেলার সলংগা থানাধীন
সিরাজগঞ্জ রোডস্থ (হাটিকুমরুল গোলচত্তর) ঢাকা হতে বগুড়াগামী মহাসড়কের পশ্চিম পার্শ্বে
জনৈক মোঃ বরাত আলীর অস্থায়ী চা দোকানের সামনে” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে
৫৮৭ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও মাদকদ্রব্য
ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ০১টি মোবাইল ফোন এবং নগদ ৮৪০ টাকা জব্দ করা হয়। এঘটনায় গ্রেফতারকৃত
আসামি হলো, মোঃ টিটু সিকদার (২৫), সে
বরগুনা জেলার বেতাগী থানার দক্ষিণ কালিকাবাড়ী (আলিয়াবাদ পাড়া) গ্রামের মোঃ রহিম সিকদার এর ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামি দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট নিজ হেফাজতে রেখে দেশের বিভিন্ন জেলায় ক্রয়-বিক্রয় করে আসছিল। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
আকাশজমিন/আরআর