ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

বিমানের ঢাকার ফ্লাইট বাধ্য হয়ে গেল সিলেট!

নির্দেশনা মানেননি পাইলট


  • আপলোড সময় : রবিবার ১১ মে, ২০২৫ সময় : ৪:৩১ পিএম

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি নোটাম (নোটিশ টু এয়ারম্যান) না মানায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মদিনা থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়া একটি ফ্লাইট শেষ পর্যন্ত সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে বাধ্য হয়েছে। বুধবার এই ঘটনায় জাতীয় পতাকাবাহী সংস্থাটি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে বিমান সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে।

নোটাম বা নোটিশ টু এয়ারমেন হচ্ছে একটি আন্তর্জাতিক সতর্কবার্তাযার মাধ্যমে বিমানবন্দর, আকাশপথ বা অবকাঠামো সংক্রান্ত অস্থায়ী পরিবর্তনের কথা জানানো হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দায়িত্বশীল সূত্র।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সংশ্লিষ্ট সূত্র জানায়, বুধবার ঢাকা বিমানবন্দরের রানওয়ে ১১টা ৪৫ মিনিট থেকে ১২টা ৪৫ মিনিট পর্যন্ত ছিল বন্ধ। পাইলটকে নোটামে বিষয়টি জানানো হলেও পাইলট তা উপেক্ষা করে মদিনা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে ঢাকার আকাশে চলে আসে। তবে বাধ্য হয়ে সেটিকে সিলেটে নামতে হয়।  বিমানের সূত্র জানায়, এর আগেও নোটাম উপেক্ষা করে ফ্লাইট পরিচালনার ঘটনা ঘটে বিমানে। সেই ঘটনায় ফ্লাইট সংশ্লিষ্টদের সাময়িক বরখাস্ত করা হয়েছিল।

এসব ক্ষেত্রে সাধারণত পাইলট গন্তব্য থেকে রওনা যদি ঢাকায় পৌঁছানোর সময় হিসাব করে সিদ্ধান্ত নিতেন, তাহলে এই পরিস্থিতি এড়ানো সম্ভব হতো।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর