ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা

কচুয়ায় গণধর্ষণের শিকার গৃহবধূ : গ্রেপ্তার ২


  • আপলোড সময় : শুক্রবার ০২ মে, ২০২৫ সময় : ১১:৫০ পিএম

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি:

চাঁদপুরের কচুয়ায় গণধর্ষণের মামলার ২ আসামীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। উপজেলার উত্তর গোহট ইউনিয়নের হাড়িচাইল মুন্সি বাড়ীতে এ ঘটনা ঘটে।  এ ঘটনায় কচুয়া থানার একটি  মামলা দায়ের করেন  ভিকটিম, যাহার মামলা নং-০১।

গ্রেপ্তারকৃতরা হলেন- মোঃ সুমন (৩১), পিতা মৃত বাবুল মিয়ার ছেলে  ও মোঃ মহসিন (২৮) পিতা আঃ হালিমের ছেলে।  উভয় হাড়িচাইল (মুন্সি বাড়ী)।

জানা যায়,  ভিকটিম এর বড় ছেলে ইব্রাহিম (১০) গত ১৭ এপ্রিল ২০২৫ ইং  বৃহস্পতিবার সন্ধ্যায় মাদ্রাসা থেকে পালিয়ে নিখোঁজ হয়। তাকে খোঁজ করতে করতে সন্ধ্যা আনুমানিক ৭টার সময় কচুয়া থানাধীন উত্তর গোহট ইউনিয়নের হাড়িচাইল (মুন্সি বাড়ী) যায়। এসময় সুমন ও মহসিন  ভিকটিমকে বলে আপনার ছেলেকে আরিফ এর পরিত্যক্ত বসত ঘরের ভিতর লুকিয়ে থাকতে দেখেছি। তখন ভিকটিম তাদের কথা মতো তার ছেলেকে ওই ঘরে খুঁজতে যায়। এসময় বর্ণিত দুই ধর্ষক তাকে ঝাপটে ধরে জোর পূর্বক পালাক্রমে ধর্ষণ করে।

 এ ঘটনায় ভিকটিম নারী ও শিশু নির্যাতন দমন আইনে কচুয়া থানায় মামলা করেছে। মামলার পর থেকে তারা পলাতক ছিল। বৃহস্পতিবার ১ মে ভোরে উপজেলার রহিমানগর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ  আজিজুল ইসলাম বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯(৩) ধারা রুজু করা হয়। সুমন ও মহসিনকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর