ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

প্রবাসী আল আমিন হত‍্যা মামলার আরো দু'জন আসামি গ্রেফতার


  • আপলোড সময় : বুধবার ১৪ মে, ২০২৫ সময় : ১:৪১ পিএম

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম রাখালগাছি এলাকা পদ্মা নদীতে চাঞ্চল্যকর প্রবাসী আল আমিন (২৫) হত‍্যা মামলার আরও দুইজন আসামিকে গ্রেফতার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামীরা হলেন, পাবনা জেলার আমিনপুর উপজেলার কোমরপুর গ্রামের মৃত আলো মৃধা ওরফে আলাউদ্দিন শেখের ছেলে মো. আব্দুস সালাম ঠান্ডু (৩৫), অপর আসামি একই জেলা ও উপজেলার চক আব্দুস শুকুর গ্রামের মৃত নায়েব আলীর ছেলে মো. জুয়েল রানা (৪২)।

মৃত আল আমিন পাবনা জেলার আমিনপুর উপজেলার রাম নারায়নপুর গ্রামের মৃত বক্কার মন্ডলের ছেলে। প্রায় ৭ বছর মালয়েশিয়া থাকার পর ৪ মাস আগে দেশে আসেন তিনি। থানা ও পুলিশ সূত্রে জানা যায়, ২৫ এপ্রিল আনুমানিক সকাল ১০ টার দিকে মালয়েশিয়া প্রবাসী আল আমিন (২৮) কে পূর্ব পরিকল্পিতভাবে বিয়ে করার উদ্দেশ্যে মেয়ে দেখানোর জন‍্য নিয়ে গিয়ে ফেরার পথে দুপুর দেড়টার দিকে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার রাখালগাছি এলাকায় পৌঁছালে আসামিরা তার নিকট মাদকসেবনের দাবিকৃত টাকা না দেয়ায় ছুরি দিয়ে গুরুত্বর আঘাত করে ঘাড় মটকিয়ে নদীতে ফেলে দিয়ে হত‍্যা করে।

এর আগে এ হত‍্যা মামলার ২ নং আসামি মেগা সরদার (৪৭) কে গত ২৬ এপ্রিল দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে দৌলতদিয়া লঞ্চঘাট এলাকা থেকে গ্রেফতার করে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। অপর দুই আসামিকে ১ মে  ১ টার দিকে পাবনা জেলার ইশ্বরদী থানার দাশুড়িয়া হতে মো. আব্দুস সালাম ঠান্ডু (৩৫), একই দিন বেলা ৩ টার দিকে পাবনা জেলার সাথিয়া থানার বনগ্রাম হতে জুয়েল রানা (৪২)কে আটক করা হয়।

এব‍্যাপারে গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামীদের শুক্রবার বিজ্ঞ আদালতে প্রেরণ এবং ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর