ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

চার দফা দাবি

সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতের মহাসমাবেশে নেতাকর্মীদের ঢল


  • আপলোড সময় : রবিবার ১১ মে, ২০২৫ সময় : ৫:৫২ এএম

নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিলসহ চার দফা দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ডাকা মহাসমাবেশ শুরু হয়েছে। শনিবার ( মে) হেফাজতে ইসলাম বাংলাদেশ আয়োজিত মহাসমাবেশে ঢল নেমেছে। ইতোমধ্যে হেফাজতে ইসলামের শীর্ষ পর্যায়ের নেতারা মহাসমাবেশ স্থলে পৌঁছেছেন বলে জানা গেছে।

হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ্ মুহিব্বুল্লাহ্ বাবুনগরীর সভাপতিত্বে হেফাজতের শীর্ষ নেতারাসহ দেশ বরেণ্য উলামায়ে কেরাম মহাসমাবেশে বক্তব্য রাখবেন। এদিকে সমাবেশ ঘিরে সোহরাওয়ার্দী উদ্যানের চারপাশের রাস্তায় সবকটি প্রবেশ পথে নেতা-কর্মীদের চাপ। সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হওয়া মহাসমাবেশ চলবে দুপুর ১টা পর্যন্ত।

সকাল থেকে সোহরাওয়ার্দী উদ্যানের মহাসমাবেশকে ঘিরে মিছিল আসছে শাহবাগ, মতিঝিল, নীলক্ষেত, যাত্রাবাড়ী, কলাবাগান, ফার্মগেট, মোহাম্মদপুর থেকে। দোয়েল চত্বর, টিএসএসি, শাহবাগ, রমনা সংলগ্ন গেট দিয়ে নেতাকর্মীরা মিছিল নিয়ে প্রবেশ করছেন সোহরাওয়ার্দী উদ্যানে। ঢাকা-চট্টগ্রাম ছাড়াও দূরদূরান্ত থেকে বাস-ট্রাকে চেপে দেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে নেতা-কর্মীরা এতে যোগ দিয়েছে সমাবেশে

হেফাজতের চার দফা দাবি

. নারী বিষয়ক সংস্কার কমিশন এর প্রতিবেদন বাতিল করা।

. সংবিধানে বহুত্বদের পরিবর্তে আল্লাহর ওপর পূর্ণ আস্থা বিশ্বাস পুনর্বহাল করতে হবে।

. হেফাজতের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া সব মামলা প্রত্যাহার শাপলা চত্বরের কথিত হত্যাকাণ্ডসহ সব গণহত্যার বিচার করতে হবে।

. ফিলিস্তিন ভারতেমুসলিম গণহত্যা নিপীড়ন বন্ধেসরকারকে ভূমিকা রাখতে হবে।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর