ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

বেসরকারি এয়ারলাইন্স নভোএয়ারের ফ্লাইট বন্ধ


  • আপলোড সময় : সোমবার ০৫ মে, ২০২৫ সময় : ১১:৪৮ পিএম

বেসরকারি এয়ারলাইন্স নভোএয়ারের ফ্লাইট চলাচল ‘সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। শুক্রবার (২ মে) থেকে তাদের ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। বিষয়টি নিশ্চিত করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্র জানায়, ২ মে থেকে তারা সাময়িকভাবে ফ্লাইট পরিচালনা বন্ধ রেখেছে। দুই সপ্তাহের মধ্যে পুনরায় ফ্লাইট পরিচালনা করবে বলে বেবিচককে জানিয়েছে।

নভোএয়ারের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, দীর্ঘদিন ধরেই নভোএয়ার তাদের বহরে থাকা পাঁচটি এটিআর বিমান বিক্রির চেষ্টা করছে। বিক্রির প্রক্রিয়ার অংশ হিসেবে ক্রেতা সংস্থার প্রতিনিধিরা এয়ারক্রাফট ইন্সপেকশন করতে আসবেন। ইন্সপেকশনের কারণে ফ্লাইট চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তবে ফ্লাইট কতদিন বন্ধ থাকবে, সে বিষয়ে কিছু নিশ্চিত করেনি নভোএয়ারের কেউ।

সর্বশেষ পরিস্থিতি জানতে নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমানসহ এয়ারলাইন্সটির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলেও তাদের পাওয়া যায়নি। এর আগে চলতি বছরের ২০ এপ্রিল হঠাৎ করেই টিকিট বিক্রি বন্ধ করে দেয় এয়ারলাইন্সটি। প্রতিষ্ঠান বন্ধ হওয়ার গুঞ্জন উড়িয়ে টিকিট বিক্রি শুরু করেছিল তারা। তবে ১০ দিনের মাথায় আবারও টিকিট বিক্রি বন্ধ করে দেয় নভোএয়ার।

ফ্লাইট স্থগিতের আগে নভোএয়ার ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, যশোর, সৈয়দপুর ও রাজশাহীতে প্রতিদিন অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা করে। যাত্রী সংকটের কারণে গত বছরের সেপ্টেম্বর থেকে তাদের একমাত্র আন্তর্জাতিক রুটে কলকাতার ফ্লাইট স্থগিত করা হয়।

এর আগে আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনার জন্য তাদের বহরে থাকা উড়োজাহাজগুলো বিক্রি ও এয়ারবাসসহ মাঝারি আকারের উড়োজাহাজ কেনার কথা জানিয়েছিল নভোএয়ার। তবে বিনিয়োগকারী না পাওয়ায় সেই পথে এগোতে পারেনি তারা।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর