ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

উটের দুধ খাওয়াবেন মিষ্টি জান্নাত


  • আপলোড সময় : শনিবার ১০ মে, ২০২৫ সময় : ১:৪৯ পিএম

বিনোদন ডেস্ক

ঢাকাই চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। অভিনয়ের বাইরেও ব্যবসায় যুক্ত এই অভিনেত্রী। এছাড়াও ব্যক্তিগত কিছু কারণে অনেকদিন ধরে ক্যামেরার বাইরেও তিনি। সামনেই আসছে তার বড় বাজেটের দুটি সিনেমা। এছাড়াও একটি ওয়েব ফিল্মের কাজও হাতে আছে তার। সেখানে একজন সাইকো কিলার হিসেবে দেখা যাবে নায়িকাকে।

সম্প্রতি সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মিষ্টি জান্নাত। সেখানে উঠে আসে তার আসন্ন কাজ ও ব্যবসায়িক ব্যস্ততা নিয়ে নানা আলোচনা। তবে নায়িকা জানালেন, এবার নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছেন তিনি- আর সেটি উটের দুধের ব্যবসা।

মিষ্টি জান্নাত বলেন, ‘আমি উটের দুধের চা খাই। এই দুধের ব্যবসা বাংলাদেশে শুরু করতে যাচ্ছি। খুব শিগগির লঞ্চ করব। কেন উটের দুধের ব্যবসা শুরু করতে চান, তারও ব্যাখ্যা দেন নায়িকা। বলেন, ‘আমি যেখানেই যাই, সেখানেই সবাই জিজ্ঞাসা করেন উটের দুধের চা কেমন লাগে? এখন থেকে আর এই প্রশ্নের মুখোমুখি হতে হবে না। কারণ তারা নিজেরাই এই দুধের স্বাদ কেমন তা জানতে পারবেন।

নায়িকা জানালেন, সংযুক্ত আরব আমিরাত থেকে উটের দুধ আমদানি করবেন তিনি। মিষ্টি জান্নাতের কথায়, ‘উটের দুধ দুবাই থেকে বাংলাদেশে আমদানি করব। এই দুধ যাতে সবাই খেতে পারেন, এজন্য ২০০ মিলি. গ্রামের প্যাকেটও করা হবে।২০১৪ সালে ‘লাভ স্টেশন সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় ক্যারিয়ার শুরু করেন মিষ্টি জান্নাত। এরপর থেকে কাজ করে যাচ্ছেন নিয়মিত।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর