টঙ্গী (গাজীপুর)প্রতিনিধি :
টঙ্গীতে
একটি ভাঙারির গোডাউনে আগুন লেগেছে। শনিবার সকালে সাতাইশ শরিফ মার্কেট এলাকায় এ ঘটনা
ঘটে। এতে কেউ হতাহত না হলেও আগুনে পুড়ে গেছে
গোডাউনটি। ফায়ার সার্ভিসের ধারণা, বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগেুনের সূত্রপাত হয়েছে।
স্থানীয়
সূত্রে জানা গেছে, সকাল ৮টার দিকে গাজীপুর সিটির ৫১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর
আমজাদ হোসেনের ভাই আলমগীর হোসেনর ভাঙারির গোডাউনে
আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নেভানোর চেষ্টা
করে। তাদের এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
স্থানীয়
দোকানদার রাসেল বলেন, ‘আগুন যখন লাগে তখন ভয়ে দৌড়ে বের হয়ে আসি। আগুনের তীব্রতায় পাশের
একটি স্কুলের জানালার কাচ ভেঙে গেছে। বাজারের অন্তত তিনটি দোকানের টিন ও মালামালের
ক্ষতি হয়েছে।’
টঙ্গী
ফায়ার স্টেশনের জ্যৈষ্ঠ স্টেশন কর্মকর্তা শাহিন আলম বলেন, ‘তিন ইউনিটের এক ঘণ্টার প্রচেষ্টায়
আগুন নিয়ন্ত্রণ আসে। ভাঙারি ও ককশিট থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে ধারণা
করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। ’
আকাশজমিন/আরআর