ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

হেনস্তার শিকার পাটগ্রাম ইউএনও


  • আপলোড সময় : মঙ্গলবার ১৩ মে, ২০২৫ সময় : ১২:২৬ পিএম

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাট জেলা পাটগ্রাম পৌরসভা এলাকায় ফুটপাত থেকে অবৈধ দোকান উচ্ছেদ অভিযান করতে গিয়ে হেনস্তার শিকার বাঁধা সম্মুখে শিকার হন পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমান।

শনিবার (৩ মে) দুপুরে পৌরসভার পশ্চিম চুড়াঙ্গী এলাকায় এ ঘটনা ঘটে। হেনস্তার শিকার ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় বাঁধার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহুর্তের  মধ্যে ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমান (লালমনিরহাট - বুড়িমারী) মহাসড়কসহ গুরুত্বপূর্ণ সড়কের দু'পাশের ফুটপাতে গড়ে ওঠা অবৈধ দোকানগুলো উচ্ছেদের অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

অভিযানের অংশ হিসেবে পৌরসভার পশ্চিম চৌরঙ্গী এলাকায় অভিযান পরিচালনা করার সময় কয়েকজন ব্যবসায়ী সংঘবদ্ধ হয়ে ইউএনও জিল্লুর রহমানের সঙ্গে কথা কাটাকাটি শুরু করেন। ইউএনও ব্যবসায়ীদের শান্ত হতে বললে উল্টো দুই একজন ব্যবসায়ী ইউএনও জিল্লুর রহমানকে ধাক্কা দেয় এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় বাঁধা দিতে থাকে। পরে ওই স্থান থেকে সরে যায় প্রশাসন।

সামজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, অভিযান পরিচলনার সময় কতিপয়  বেশ কিছু ব্যবসায়ী চড়া হয় ইউএনও এর ওপর। এসময় একাধিকবার ব্যবসায়ীদের শান্ত করা চেষ্টা করলেও ব্যবসায়ীরা কথা শুনতে রাজি নয়।

একপর্যায়ে এক ব্যবসায়ী ইউএনও পেটে ধাক্কা দেয়, এ বিষয়ে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান বলেন, অভিযান পরিচালনার অবৈধভাবে ব্যবসা পরিচালনা করে আসা বেশকিছু ব্যবসায়ি তাদের মালামালসহ সরে যায়। আর কিছু ব্যবসায়ী কয়েকজন অভিযানে বাধা প্রদানসহ মারমুখী আচরণ করে। পরে আমরা চলে আসি। অভিযানে বাধাপ্রদানের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

লালমনিরহাট  জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার  জানান, তিনি বিষয়টি ইতোমধ‌্যে অবগত হয়েছেন। সরকারী কাজে বাধা দেওয়ার কোনো সুযোগ নেই। তাদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর