ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

নিখোঁজের ২ দিন পর বেজমেন্ট থেকে নিরাপত্তা কর্মীর মরদেহ উদ্ধার


  • আপলোড সময় : রবিবার ১১ মে, ২০২৫ সময় : ৬:১৩ এএম

রাজধানীর খিলগাঁওয়ের সিপাহীবাগ ভূইয়াপাড়া এলাকায় নির্মাণাধীন ভবনের বেজমেন্ট থেকে মো. রাজন ইসলাম দীপু (২৫) নামে এক নিরাপত্তা কর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে এটি হত্যা নাকি দুর্ঘটনা সেটি এখনো নিশ্চিত নয় পুলিশ। শনিবার (৩ মে) দুপুরে দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

 

খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) ইন্দ্র মোহন রায় বলেন, আমরা খবর পেয়ে বেলা ১১টার দিকে খিলগাঁওয়ের সিপাহীবাগ ভূইয়াপাড়া ২নং রোডের হাজী গলির নির্মাণাধীন ভবনের লিফটের বেজমেন্টের খালি জায়গার পানি থেকে তার মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

 

তিনি বলেন, নিহতের মাথার পেছনে আঘাতের চিহ্ন ও গলায় দাগ দেখা যায়। চোখে কালো দাগ রয়েছে। বিষয়টি আমাদের কাছে রহস্যজনক মনে হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

নিহতের ভাই কামরুল ইসলাম বলেন, আমার ভাই নিরাপত্তা কর্মী হিসেবে কর্মরত ছিল। তার এক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। গত ১ তারিখে ওই মেয়ের সঙ্গে দেখা করতে যায়। তারপর আর বাসায় ফিরে আসেনি। ফোন দিলেও ফোনে পাওয়া যায়নি। ২ তারিখে আমরা খিলগাঁও থানায় জিডি করি। আজ সকালে খবর পাই আমার ভাই যেখানে নিরাপত্তা কর্মীর কাজ করে সেখানে লিফটের বেজমেন্টের পানিতে তার লাশ ভাসছে। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে পাঠিয়েছে।

কামরুল ইসলাম জানান, তাদের বাড়ি ভোলার চরফ্যাশন থানা এলাকায়। তার ভাই খিলগাঁও সিপাহীবাগ ভূঁইয়া পাড়া দুই নম্বর রোডের হাজী গলির নির্মাণাধীন ভবনে থাকতো।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর