ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে পুরুষদের পর মেয়েরাও বর্জন করল নাকভিকে, দুবাইতে আবারও ট্রফি নাটক রাজধানীর বেসরকারি হাসপাতালে শিশু মৃত্যুর পর তুলকালাম বিশ্বের দূষিত বায়ুর তালিকায় শীর্ষে সিঙ্গাপুর সিটি,ঢাকা ষষ্ঠ আসিফ মাহমুদের আমলের সব নিয়োগ ও পদোন্নতির নথি এখন দুদকে পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ১৫, ২ ঘণ্টা মহাসড়ক অবরুদ্ধ

ঐকমত্য তৈরি করতে হলে সবাইকে ছাড় দিতে হবে : আলী রীয়াজ


  • আপলোড সময় : বুধবার ০৭ মে, ২০২৫ সময় : ১১:৫৭ পিএম

ঐকমত্য তৈরি করতে হলে সবাইকে কিছু না কিছু ছাড় দিতে হবে বলে জানিয়েছেন ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ। রোববার (৪ মে) জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে ১২ দলীয় জোটের বৈঠকের শুরুতে এ কথা বলেন তিনি।


আলী রীয়াজ বলেন, ঐকমত্য তৈরি করতে হলে সবাইকেই কিছু না কিছু ছাড় দিতে হবে। তবে মৌলিক বিষয়গুলো নিয়ে আমাদের একমত হয়ে এগিয়ে যেতে হবে। ১৫ দিনের মধ্যে প্রথম ধাপের আলোচনা শেষ করতে পারবো। শুধুমাত্র এই টেবিলে বসে আলোচনা করলেই হবে না। নিজেদের মধ্যে এবং সহযোগী রাজনৈতিক শক্তিগুলোর সঙ্গে আলোচনা করার আহ্বান জানান তিনি।


১২ দলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দার বলেন, মতপার্থক্য আমাদের মধ্যে আছে। তারমধ্যেও ন্যূনতম ঐকমত্য থাকতে হবে। আগামী দিনে যাতে আর কখনো স্বৈরশাসন না আসতে পারে। কেউ চাইলেই যেন সংবিধানকে আমূল পরিবর্তন করতে না পারে, সেজন্য আমরা কাজ করে যাব। সংস্কারের যৌক্তিক পরিণতি দ্রুত বাস্তবায়ন করতে হবে। জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা বিলম্বিত হোক আমরা চাই না।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর