ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

সংস্কারের নামে নির্বাচন পেছানোর সুযোগ নেই; টুকু


  • আপলোড সময় : সোমবার ০৫ মে, ২০২৫ সময় : ১১:৪৮ পিএম

সিরাজগঞ্জ প্রতি‌নি‌ধিঃ

গত ১৬ বছরে কেউ ভোট দিতে পারেনি। এ জন্যেই আন্দোলন সংগ্রাম ও যুদ্ধ করে ফ্যাসিস্ট হাসিনাকে বিদায় করা হয়েছে। তাই সংস্কারের নামে জাতীয় নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই। এ কথা ব‌লে‌ছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।


শনিবার (৩ মে) বিকেলে সিরাজগঞ্জ আব্দুল্লাহ আল মাহমুদ মেমোরিয়াল বার লাইব্রেরী মিলনায়তনে তি‌নি সুধীজনদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন। টুকু বলেন, বিএনপিও সংস্কারের পক্ষে, সকল দল যে সব পয়েন্টে একমত হয়েছেন, সেগুলোর জন্য প্যানেল তৈরি করে সংস্কারের পর নির্বাচন করা যাবে। এর জন্য জুন মাস পর্যন্ত সময় লাগবে কেন? তাই ডিসেম্বর মধ্যেই নির্বাচন দিতে হবে। হাসিনার পতন যুব সমাজকে জাগ্রত করেছে। বিএনপি'র ৩১ দফার মধ্যে সব সংস্কারের কথা বলা হয়েছে।


দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য, একজন দুইবারের বেশী প্রধানমন্ত্রী হতে না পারা ও অর্থনৈতিক সংস্কারসহ সব ধরনের সংস্কারের রূপরেখা রয়েছে। বিগত সময়ে হাসিনার থেকে ওহী নাযিল হতো, আর বিচারকরা সেটাই বাস্তবায়ন করতো দাবী করে টুকু আরো বলেন, শেখ হাসিনাসহ দোসরদের বিচার সবাই চায়, আমরাও চাই।


কিন্তু একটি বিচার কার্য সুষ্ঠুভাবে সম্পন্ন করতে অন্তত ৪-৫ বছর সময় লেগে যায়। তাই বিচারের জন্য নির্বাচন বন্ধ রাখা চলবে না। জেলা আইনজীবী সমিতির সভাপতি রফিক সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সুধী সমাবেশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ আইনজীবী, সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর