ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

লালমনিরহাটে মাদক, জুয়া ও সন্ত্রাসী কার্যকলাপের প্রতিবাদে মানববন্ধন


  • আপলোড সময় : সোমবার ০৫ মে, ২০২৫ সময় : ১:২২ এএম

লালমনিরহাট প্রতিনিধি।।

লালমনিরহাট জেলা আদিতমারি উপজেলার সারপুকুর এলাকায় মাদক, জুয়া সন্ত্রাসী কার্যকলাপের প্রতিবাদে মানববন্ধন করেছে ওই এলাকার সাধারন মানুষ। সোমবার ( মে) বেলা ১২টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নের ভুক্তভোগী সাধারণ লোকজন ঘন্টাব্যাপী মানববন্ধন করেন।

মানববন্ধনে ভুক্তভোগী লোকজন জানান, আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নের চৌকিদার রফিকুল তার ভাড়া করা লোকজন দিয়ে ইউনিয়নের ৩নং ওয়ার্ডের খারুভাঁজ এলাকায় দির্ঘদিন থেকে মাদক কারবারি, জুয়া সন্ত্রাসী কার্যকলাপ করে আসছে। তার এহন কার্যকলাপে কেউ প্রতিবাদ করলে এলাকার সাধারন লোকজন মাদক কারবারি রফিকুলের ভাড়া করা সন্ত্রাসী রুবেল, সুমনসহ বেশ কিছু সন্ত্রাসী তাদের প্রতিহত করতে প্রকাশ্যে তাদের ধরে নিয়ে এসে মারপিটসহ হত্যার ভয়ভীতি দেখায়।


প্রতিবাদি স্কুল কলেজের শিক্ষার্থীরাও এদের হাত থেকে রক্ষা পায় না। এদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে অবশেষে ওই এলাকার সর্বস্তরের সাধারণ মানুষ এদের বিরুদ্ধে মাঠে নেমেছে। এরই প্রতিবাদে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববনন্ধন করেছে। তারা এলাকার মাদক কারবারি রফিকুলসহ সকল সন্ত্রাসী ছিনতাইকারীদের হাত থেকে রেহাই পেতে প্রশাসন স্থানীয়দের সহযোগিতা কামনা করেন।মানববন্ধন শেষে এলাকাবাসী মাদক কারবারি সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে জেলা প্রশাসন বরাবর স্বারকলিপি প্রদান করেন।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর