ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

রাজশাহীতে মশক নিয়ন্ত্রণ ও নগর পরিচ্ছন্নতায় নেমেছে যুবদল


  • আপলোড সময় : সোমবার ০৫ মে, ২০২৫ সময় : ১১:৪৮ পিএম

উত্তরাঞ্চল প্রতিনিধি:

রাজশাহী সিটি করপোরেশনের পাশাপাশি নগর পরিচ্ছন্নতা মশা নিয়ন্ত্রণ কর্মসূচি শুরু করেছে রাজশাহী মহানগর যুবদল। রাজশাহীতে মশার উপদ্রব বেড়ে যাওয়ায় এবং বিভিন্ন এলাকায় ডোবা, নালা ড্রেন অপরিচ্ছন্ন হয়ে যাওয়ায় উদ্যোগ নিয়েছে নগর যুবদল।

কর্মসূচির অংশ হিসেবে রবিবার নগরের লক্ষ্মীপুর টিবি হাসপাতাল এলাকায় একটি পুকুর থেকে আবর্জনা অপসারণ করা হয়। যুবদলের নেতাকর্মীরা জানান, ধারাবাহিকভাবে রাজশাহীর বিভিন্ন ওয়ার্ডে এই কার্যক্রম চলবে।

কর্মসূচির উদ্বোধন আয়োজনে উপস্থিত ছিলেন, সমাজসেবী ফৌজিয়া আবিদা জেসী, নগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, সদস্য মাসুদুল হক মৃধা, মজিবুল হক মিলন, তারেক হোসেন, নাফিজ ইমতিয়াজ ড্যানি, সবুজ আলী, মুস্তাফিজুর রহমান মানিক, শামীম ইসলাম প্রমুখ।

এদিকে পূর্ব ঘোষণা অনুযায়ী রাজশাহী মহানগরীতে ফগার মেশিনে কীটনাশক স্প্রে কার্যক্রম শুরু করেছে রাজশাহী সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন বিভাগ। রবিবার থেকে কার্যক্রম শুরু করা হয়।

রাসিকের পরিচ্ছন্ন বিভাগ জানিয়েছে, প্রাকৃতিক দুর্যোগ, মেশিনের যান্ত্রিক ত্রুটি বা অন্য কোন কারণে কীটনাশক স্প্রে বন্ধ হলে পরবর্তী কর্ম তালিকা অনুযায়ী স্প্রে কাজ পরিচালিত হবে। কর্ম তালিকা মোতাবেক প্রতিদিন ৫টি ওয়ার্ডে সকাল সাড়ে ৬টা হতে হতে স্ল্যাব, ড্রেন, আন্ডারগ্রাউন্ড ড্রেন, ডোবাজঙ্গল মশার প্রজনন স্থানে কার্যক্রম পরিচালনা করা হবে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর