ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের মৃত্যু


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০৮ মে, ২০২৫ সময় : ৯:৪০ এএম

সিরাজগঞ্জ প্রতি‌নি‌ধিঃ

সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক দানিউল হক মোল্লা দানী (৬০) আত্মগোপনে থাকা অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) সিরাজগঞ্জ-২ আসনের সাবেক এমপি ডা. হাবিবে মিল্লাত মুন্না নিজের ফেসবুকে পোস্ট দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন।


সোমবার (৫ মে) সকাল ১১টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তি‌নি মৃত্যুবরণ করেন। তি‌নি শহরের দিয়ারধানগড়া মহল্লার বাসিন্দা, মৃত্যুকালে তি‌নি স্ত্রী, ২ মেয়ে ও ১ ছেলে রেখে গেছেন। সিরাজগঞ্জ-২ আসনের সাবেক এমপি ডা. হাবিবে মিল্লাত মুন্না নিজের ফেসবুকে পোস্ট দিয়ে এ তথ্য নিশ্চিত করার পাশাপা‌শি শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।


নিহতের স্বজনরা জানিয়েছেন, ঢাকার একটি বাড়িতে আত্মগোপনে থাকা অবস্থায় সোমবার ভোরে ডায়বেটিস জিরো হয়ে গেলে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানেই তিনি মারা যান। সোমবার বাদ এশা দিয়ারধানগড়া ঈদগাহ মাঠে জানাজা শেষে মালসাপাড়া কবরস্থানে তাকে দাফন করা হবে।


উল্লেখ‌্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে দানিউল হক মোল্লা আত্মগোপনে চলে যান। তার বিরুদ্ধে সিরাজগঞ্জ সদর থানায় কয়েকটি হত্যা মামলা রয়েছে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর