ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

টাঙ্গাইলের জেলা প্রশাসক ও নাগরপুর ইউএনওর স্বাক্ষর জালের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার


  • আপলোড সময় : বুধবার ০৭ মে, ২০২৫ সময় : ১১:৫২ পিএম

টাঙ্গাইল প্রতিনিধি॥

টাঙ্গাইলের জেলা প্রশাসক ও নাগরপুর উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) স্বাক্ষর জাল করার অভিযোগে বিজয় হোসেন নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত বিজয় জালিয়াতির মাধ্যমে দপ্তিয়ার নজীর আলী উচ্চ বিদ্যালয়ের সভাপতি পদের মনোনয়ন বাগিয়ে নেন। ৪ এপ্রিল(রোববার) বিজয় হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি দপ্তিয়ার ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক।

জানা গেছে, দপ্তিয়ার নজীর আলী উচ্চ বিদ্যালয়ের সভাপতি মনোনয়নের কার্যক্রমে উপজেলা নির্বাহী অফিসার এবং জেলা প্রশাসকের স্বাক্ষর জাল করে বিজয় হোসেনকে (সালিম) মনোনীত করা হয়। পরে এ বিষয়ে প্রশ্ন উঠলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কাছে একটি তদন্ত প্রতিবেদন জমা দেয়। এতে দেখা যায়, ওই বিদ্যালয়ের সভাপতি মনোনয়ন সংক্রান্ত প্রক্রিয়াটি নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার এবং জেলা প্রশাসকের স্বাক্ষর জাল করে করা হয়েছে। এছাড়া সভাপতি মনোনয়ন সংক্রান্ত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চিঠিটিও প্রতারণা করে তৈরি করা হয়েছে।

সভাপতি মনোনয়ন করার বিষয়টি সম্পূর্ণরূপে জালিয়াতির মাধ্যমে করা হয়েছে, যা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড (ঢাকা) কর্তৃপক্ষও জানে না। এ প্রতারণার কাজে জড়িত থাকার অভিযোগে রোববার নাগরপুর থানায় একটি প্রতারণার মামলা করা হয়েছে। আসামিরা হলেন- দপ্তিয়র ইউনিয়নের বাসিন্দা বিজয় হোসেন (সালিম), দপ্তিয়ার নজীর আলী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুহাম্মাদ আলমগীর হোসেন এবং অফিস সহকারী ওসমান গণি। থানা সূত্রে জানা গেছে, মামলার ১ নম্বর আসামি বিজয় হোসেন গ্রেপ্তার হয়েছে এবং অপর দুই আসামি পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

নাগরপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শহিদুর রহমান মনির বলেন, বিজয় হোসেন (সালিম) দপ্তিয়ার ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন। তদন্ত সাপেক্ষে স্বাক্ষর জালের বিষয়টি প্রমাণিত হলে তার বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা ২০২৪-এর ৫৫ বিধি অনুযায়ী ওই অফিস সহকারী ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করার প্রক্রিয়া চলমান রয়েছে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর