ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে পুরুষদের পর মেয়েরাও বর্জন করল নাকভিকে, দুবাইতে আবারও ট্রফি নাটক রাজধানীর বেসরকারি হাসপাতালে শিশু মৃত্যুর পর তুলকালাম বিশ্বের দূষিত বায়ুর তালিকায় শীর্ষে সিঙ্গাপুর সিটি,ঢাকা ষষ্ঠ আসিফ মাহমুদের আমলের সব নিয়োগ ও পদোন্নতির নথি এখন দুদকে পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ১৫, ২ ঘণ্টা মহাসড়ক অবরুদ্ধ

ছোট ভাইয়ের হাতুড়ির আঘাতে বড় ভাই নিহত


  • আপলোড সময় : বুধবার ০৭ মে, ২০২৫ সময় : ৫:৫৭ পিএম

পাবনা প্রতিনিধি:

পাবনায় ছোট ভাইয়ের হাতুড়ি পিটায় বড় ভাই নিহত হয়েছে। বুধবার পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের শুকচর গ্রামে এঘটনা ঘটেছে। নিহত আব্দুল ওহাব মন্ডল (৫০) ঐ গ্রামের মৃত আব্দুল জব্বার মন্ডলের ছেলে। অভিযুক্ত আরব মন্ডল নিহতের আপন  ছোট ভাই।  পুলিশ ঘাতক আরব মন্ড কে আটক করেছে। 

বুধবার (০৭ মে) সকাল সাড়ে ৯ টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।এর আগে দিবাগত রাত ৩ টার দিকে ইউনিয়নের শুকচর গ্রামে এ ঘটনা ঘটে।স্ত্রীকে মারপিটে নিষেধ করায়

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার রাত ৩ টার দিকে ছোট ভাই আরব আলী মন্ডল তার স্ত্রীর সঙ্গে ঝগড়া করে এবং স্ত্রীকে বেধরক মারপিট করতে থাকে। এ সময় বড় ভাই আব্দুল ওহাব নিষেধ করে বলেন, স্ত্রীকে মারধর করার দরকার নেই তার বাড়িতে খবর  দে, যাতে এসে নিয়ে যায়। মেয়েটি যদি মারা যায় তাহলে বিপদ হবে। এরপর বড় ভাইকেও মারপিট শুরু করে। বড় ভাই দৌঁড়ে পালাতে গেলে মাঠের মধ্যে গিয়ে তার মাথায় হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রাজশাহী  মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্ত ছোট ভাই আরব আলী মন্ডলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। মামলা হলে তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হবে।

 

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর