ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

কুড়িগ্রামে বস্তায় বীজ বপন ও সবজি চাষ বিষয়ক প্রশিক্ষন


  • আপলোড সময় : শনিবার ১০ মে, ২০২৫ সময় : ১১:৫২ পিএম

কুড়িগ্রাম সংবাদদাতা

কুড়িগ্রাম সদর উপজেলার মোগলবাসা ইউনিয়নে পারিবারিক পুষ্টি চাহিদা পূরণে জলবায়ু সহিষ্ণু সবজি চাষ বিষয়ক প্রশিক্ষণ ও বস্তায় বীজ বপন, চারা রোপন কর্মশালা সহ র্যালী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ মে) সকাল সাড়ে ১১টার দিকে ইয়ুথ গ্রুপ, স্পিরিট প্রকল্পের আয়োজনে ও হ্যান্ডবল ফর প্রটেকশন এর কিশোরীদের উদ্যোগে মোগলবাসা ইউনিয়নের ২ নং ক্লাস্টার মতির ভিটা এলাকায় প্রশিক্ষণ কর্মশালায় এসব কর্মসূচি পালন করা হয়। এতে ২৩ জন কিশোরী উদ্যোগী সহ ১০০ জন অভিভাবক অংশ নেন।

এ প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষণ প্রদান সহ বস্তায় বীজ বপন ও চারা রোপন কর্মসূচীর উদ্বোধন করেন সদর উপজেলা কৃষি অফিস মোগলবাসা ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা ভবেনচন্দ্র মোদক। এসময় উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম সলিডারিটি স্পিরিট প্রজেক্ট এর টেকনিকাল অফিসার সুমাইয়ারুবা, ইউনিয়ন কো অর্ডিনেটর রাশেদা রুমি, কমিউনিটি ফ্যাসিলিটেটর মাসুমা মনি ও রুবেল ইসলাম সহ মতিরভিটার কিশোরী উদ্যোগী জান্নাতুল নাসরিন, শিমু, আইভি সহ অনান্য কিশোরী উদ্যোগীরা।

প্রশিক্ষণে পারিবারিক পুষ্টি বাগান তৈরি করন, বস্তায় আদা, মরিচ চাষ পদ্ধতি, শসা, ঢেঁড়স, লালশাক ও কলমি শাক চাষ সহ অন্যান্য শাকসবজি চাষ বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়। এবং পারিবারিক পুষ্টির চাহিদা পূরণে শাকসবজি চাষে উদ্বুদ্ধকরণ করা হয়।

প্রশিক্ষন শেষে ওই এলাকার ৩০টি বসতবাড়ীর প্রত্যেক বাড়ীতে ১০টি করে বস্তায় বীজ বপন ও চারা রোপন করন সহ সচেতনতা মুলক বার্তা দেয়া হয়। পরে একটি র্যালীর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

আকাশজমিন/আরআর

 

 


এ সম্পর্কিত আরো খবর