ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

১৫ মে থেকে নাটোরে আম-লিচু পাড়া শুরু


  • আপলোড সময় : শুক্রবার ০৯ মে, ২০২৫ সময় : ৯:২৫ পিএম

নাটোর প্রতিনিধি 

আগামী ১৫ মে থেকে নাটোরে সব ধরনের পরিপক্ক গুটি আম ও মোজাফফর জাতের লিচু গাছ থেকে নামাতে এবং বাজারজাত করতে পারবেন সংশিষ্ট আম চাষী ও ব্যবসায়ীরা। বৃহস্পতিবার (৮ মে) নাটোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কৃষি বিভাগ ও আম চাষী এবং ব্যবসায়ীদের সঙ্গে এক বৈঠক শেষে জেলা প্রশাসক আসমা শাহীন এ তথ্য ঘোষণা করেন।

এসময় সভায় বক্তব্য দেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল হায়াত, নাটোর জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মো. হাবিবুল ইসলাম খান।
এসময় উপস্থিত ছিলেন নাটোর সদর উপজেলা কৃষি অফিসার নীলিমা জাহান, নলডাঙ্গা উপজেলার কৃষি অফিসার মোঃ কিশোয়ার হোসেন,সিংডা উপজেলা কৃষি অফিসার খন্দকার ফরিদসহ সংশিষ্ট আম চাষী ও বাগান মালিকরা এবং সকল উপজেলা কৃষি অফিসারা।

নাটোরে  ‘ম্যাঙ্গো ক্যালেন্ডার’ অনুযায়ী, আগামী ১৫মে থেকে সব ধরনের গুটি জাতের আম পাড়া ও বাজারজাত শুরু হবে। এরপর থেকে আগামী ২৫ মে গোপালভোগ আম, ৩০ মে রাণী পছন্দ, খিরসাপাত, লক্ষণভোগ ২ জুন, ১২ জুন ন্যাংড়া, ১৫ জুন আম্রপালি, ২৫ জুন ফজলি, হাড়িভাঙ্গা ও মোহনভোগ, ৪ জুলাই মল্লিকা, ১০ জুলাই বারি-৪, ২০ জুলাই আশ্বিনা এবং গৌরমতি আম আগামী ১০ আগস্ট গাছ থেকে সংগ্রহের সময় নির্ধারণ করা হয়েছে।

অপরদিকে আগামী ১৫ মে থেকে মোজাফফর জাতের লিচু এবং বোম্বাই ও চায়না-৩ জাতের লিচু ২৫ মে গাছ থেকে সংগ্রহের সময়সীমা নির্ধারণ করা হয়। 
আরও জানানো হয়, এই সময়ের আগে যদি কোনো জাতের আম পরিপক্ক হয় তাহলে উপজেলা কৃষি বিভাগ ও প্রশাসনের অনুমতি সাপেক্ষে কৃষক গাছ থেকে আম ও লিচু সংগ্রহ করতে পারবেন বলে সভায় জানানো হয়। 

আকাশজমিন/ আর আর 


এ সম্পর্কিত আরো খবর