ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ২৭ Jul ২০২৬,  ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার রাজধানীতে ১৮ মন্ত্রী চলবেন এসকর্ট ছাড়া, বহাল থাকছে ৭ জনের সুবিধা সাতক্ষীরায় অপরিকল্পিত মৎস্য ঘের: পানিবন্দী হাজারও মানুষ, সড়ক-শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত সাতক্ষীরার তিন হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত দুই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দল ঘোষণা, নেই নাহিদ-লিটন সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৬০ জামায়াত জোট ছাড়ার গুঞ্জন নাকচ করল নেজামে ইসলাম চলনবিলে অবাধে ব্যবহার হচ্ছে নিষিদ্ধ চায়নাদুয়ারী জাল লক্ষ্মীপুরে উৎসবমুখর পরিবেশে ধারণ হলো ‘ইত্যাদি’র বিশেষ পর্ব

মিরসরাইয়ে স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা


  • আপলোড সময় : শনিবার ১০ মে, ২০২৫ সময় : ৩:০৩ এএম

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

আগামী ১০ মে চট্টগ্রাম পলোগ্রাউন্ড মাঠে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ উপলক্ষে মিরসরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিটের উদ্যোগে প্রস্তুতি সভা হয়েছে। বৃহস্পতিবার (০৮ মে) উপজেলার মিঠাছরা উচ্চ বিদ্যালয় মিলনায়তন কক্ষে এ প্রস্তুতি সভা সম্পন্ন হয়।

মিরসরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. ওমর শরিফের সভাপতিত্বে ও সদস্য সচিব শাহ মো. ফোরকান উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. সরওয়ার উদ্দিন সেলিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আকবর আলী।

এছাড়া অন্যান্যদেরমধ্যে বক্তব্য রাখেন, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক নুরুল ইসলাম মামুন, যুগ্ম আহবায়ক ইউসুফ তালুকদার, মিরসরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক কামাল উদ্দিন, আরিফ মাইনুদ্দিন, মো. মাহফুজ, মো. ফরহাদ, মো. জাহাঙ্গীর, ফিরোজ ভূঁইয়া, বারইয়ারহাট পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শহিদুল ইসলাম, সদস্য সচিব মো. নবী, মিরসরাই পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফরহাদ উদ্দিন তুহিন, সদস্য সচিব মো. শহীদ। এ সময় উপজেলার বিভিন্ন ইউনিটের আহবায়ক ও সদস্য সচিবগণ সহ নেতা কর্মীর উপস্থিত ছিলেন।

প্রস্তুতি সভা শেষে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করার লক্ষে মিছিল করেন স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দরা। মিছিলটি মিঠাছরা স্কুল গেইট থেকে শুরু হয়ে দক্ষিন বাজারে গিয়ে শেষ হয়। 

চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. সরওয়ার উদ্দিন সেলিম বলেন, ‘আগামী ১০ মে চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’ অনুষ্ঠিত হবে। সমাবেশ সফল করার লক্ষ্যে মিরসরাই উপজেলা, বারইয়ারহাট ও মিরসরাই পৌর সভা স্বেচ্ছাসেবক দলের ইউনিটের উদ্যোগে প্রস্তুতি সভা সম্পন্ন হয়েছে। আমরা আসা করছি মিরসরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের ইউনিটের প্রায় ৫ হাজার নেতাকর্মী এতে অংশগ্রহণ করবে।’

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর