ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

পাকিস্তানের আকাশসীমা পরিহার, বিমানের ৩ ফ্লাইট সূচি পরিবর্তন

পাকিস্তান - ভারত উত্তেজনা


  • আপলোড সময় : মঙ্গলবার ১৩ মে, ২০২৫ সময় : ১২:৫৩ এএম

পাকিস্তান ও ভারতের মধ্যে সৃষ্ট উত্তেজনার কারণে পাকিস্তানের আকাশসীমা পরিহার করে ফ্লাইট পরিচালনা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এই পরিস্থিতিতে যাত্রীদের নিরাপত্তা এবং ফ্লাইট পরিচালনার স্বার্থে টরেন্টো, লন্ডন ও রোমগামী ফ্লাইটগুলোর সময়সূচিতে সাময়িক পরিবর্তন আনা হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, আগামী ৯ মে থেকে ৩১ মে পর্যন্ত এই পরিবর্তিত সময়সূচি কার্যকর থাকবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) এ.বি.এম. রওশন কবীর জানান, পরিবর্তিত সময়সূচি অনুযায়ী, ঢাকা-টরেন্টো রুটের ফ্লাইট বিজি ৩০৫/৩০৬ ঢাকা থেকে আগের মধ্যরাত ৩টা ৪৫ মিনিটের পরিবর্তে ৪৫ মিনিট আগে, রাত ৩টা থেকে ছেড়ে যাবে। তবে টরেন্টো থেকে ছাড়ার সময় অপরিবর্তিত থাকবে।

এছাড়া ঢাকা-লন্ডন রুটে বিজি ২০১/২০২ ফ্লাইট ঢাকা থেকে সকাল ৭টা ৪০ মিনিটের পরিবর্তে সকাল ৭টায় ছেড়ে যাবে। শুধু বৃহস্পতিবারে এই ফ্লাইট সকাল ৮টা ৫০ মিনিটের পরিবর্তে ৮টা ১০ মিনিটে ছেড়ে যাবে। লন্ডন থেকে ছাড়ার সময় অপরিবর্তিত থাকবে।

বিমান জানায়, ঢাকা-রোম রুটের বিজি ৩৫৫/৩৫৬ ফ্লাইটটি ঢাকা থেকে ছাড়বে সকাল সাড়ে ১১টার পরিবর্তে পৌনে ১১টায়। রোম থেকে ফ্লাইট ছাড়ার সময়েও কোনো পরিবর্তন আনা হয়নি।

এই পরিস্থিতির কারণে যাত্রীদের নির্ধারিত পরিবর্তিত সময় অনুযায়ী যথাসময়ে বিমানবন্দরের চেক-ইন কাউন্টারে উপস্থিত হতে অনুরোধ করা হয়েছে। সাময়িক এই পরিবর্তনের জন্য যাত্রীদের অসুবিধায় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর