ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা

মোহনগঞ্জে ইউপি চেয়ারম্যানসহ আ.লীগের চার নেতাকর্মী গ্রেপ্তার


  • আপলোড সময় : মঙ্গলবার ১৩ মে, ২০২৫ সময় : ৬:১০ এএম

মোহনগঞ্জ (নেত্রকোণা ) সংবাদদাতা

নেত্রকোণার মোহনগঞ্জ থেকে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের চার নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৯ মে) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার বিকেল থেকে রাত পর্যন্ত অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। মোহনগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. শফিকুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার ব্যক্তিরা হলেন, উপজেলা আওয়ামী লীগের তথ্য-গবেষণা ও আইন বিষয়ক সম্পাদক এবং ৭নং গাগলাজুর ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব (৫০), পৌরসভার ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি খলিল শিকদার (৫০), উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক আবু সাইদ (৪০) ও উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক মাহমুদ আল নুর সমাপ্ত (৩০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা মিছিল বের করে। এ সময় আওয়ামী লীগ, যুবলীগ-ছাত্রলীগের নেতৃত্বে ওই মিছিলে হামলা চালায়। পরে রেলস্টেশনের কাছে থাকা পৌর বিএনপির আহ্বায়ক ফজলুল হক মাসুমের বাড়িতে হামলা চালায় ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা। এ সময় বিএনপি নেতা নিজের ঘরের ভেতর অবস্থান করছিলেন।

হামলাকারীরা রামদা-চাইনিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ওই বিএনপি নেতার ঘরের দরজা-জানালা ক্ষতিগ্রস্ত করে। তবে ভেতরে ঢুকতে না পেরে তারা এক পর্যায়ে চলে যায়। এ ঘটনায় সরকার পতনের পর ২৮ সেপ্টেম্বর থানায় মামলা করেন ওই বিএনপি নেতা। এতে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ৩০ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে আরও ২০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। এ মামলায় ওই চারজনকে গ্রেফতার দেখানো হয়। মোহনগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. শফিকুজ্জামান বলেন, গ্রেফতার ব্যক্তিদের দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর