ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে পুরুষদের পর মেয়েরাও বর্জন করল নাকভিকে, দুবাইতে আবারও ট্রফি নাটক রাজধানীর বেসরকারি হাসপাতালে শিশু মৃত্যুর পর তুলকালাম বিশ্বের দূষিত বায়ুর তালিকায় শীর্ষে সিঙ্গাপুর সিটি,ঢাকা ষষ্ঠ আসিফ মাহমুদের আমলের সব নিয়োগ ও পদোন্নতির নথি এখন দুদকে পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ১৫, ২ ঘণ্টা মহাসড়ক অবরুদ্ধ

কচুয়ায় জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপিত


  • আপলোড সময় : মঙ্গলবার ১৩ মে, ২০২৫ সময় : ২:০৭ এএম

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুরের  কচুয়ায় জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৫ উদযাপিত হয়েছে। শনিবার সকালে এ উপলক্ষ্যে কচুয়া উপজেলা রিসোর্স সেন্টারে একটি  অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পারভীন সুলতানার সভাপতিত্বে ও কোয়া কোর্ট  মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ হেলাল চৌধুরী।

 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কচুয়া উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার সুভাষ চন্দ্র, মো: শাহজাহান ভূঁইয়া ও মো: জামাল হোসেন,উপজেলা রিসোর্স সেন্টারের  ইন্সট্রাক্টর মো: জাকির হোসেন, প্রাথমিক শিক্ষক সমিতির  সাবেক সভাপতি দেওয়ান মোহাম্মদ  সিরাজুল ইসলাম,ছাত্র-অভিভাবকদের  পক্ষে বক্তব্য রাখেন- কচুয়া প্রেসক্লাবের  সাবেক সাধারণ সম্পাদক ও ব্যাংকার মো: সালাউদ্দিন সোহাগ।

 

 এ সময় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে  উপস্থিত ছিলেন -কোয়া চাঁদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আরিফুল হাসান,  পরানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোরশেদ আলম, বিতারা  সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিনসহ বিভিন্ন বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও ছাত্র অভিভাবক। অনুষ্ঠানে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৫ উপলক্ষে আয়োজিত বিভিন্ন ইভেন্টে ও জাতীয় প্রাথমিক শিক্ষা পদক  প্রতিযোগিতায়  বিজয়ীদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করা হয়।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর