ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

ছাত্র আন্দোলনে হামলায় জড়িত তিনজনসহ রাজশাহীতে গ্রেফতার ৩১


  • আপলোড সময় : বুধবার ১৪ মে, ২০২৫ সময় : ৪:১৩ এএম

উত্তরাঞ্চল প্রতিনিধি:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে রাজশাহী নগরীতে বিশেষ অভিযানে ৩ জনসহ মোট ৩১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। 

রবিবার দুপুর পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নগরীর বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। রবিবার বিকেলে নগর পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এরমধ্যে বিশেষ অভিযানে গ্রেফতারকৃতরা হলো নিষিদ্ধঘোষিত আওয়ামীলীগ কর্মী শেখ মহিদূল ইসলাম (২১), কৌশিক আহম্মেদ ওরফে রবিন (৩০) ও মিজানুর রহমান মিম (২১)। 

এদের মধ্যে গ্রেফতার মহিদুল ইসলাম নগরীর রাজপাড়া থানার কোর্ট বুলনপুর এলাকার জাহঙ্গীর আলমের ছেলে, কৌশিক কাশিয়াডাঙ্গা থানার রাণীদিঘী এলাকার রুস্তম আলীর ছেলে এবং মিজানুর রাজপাড়া থানার নতুন বিল সিমলা বন্ধগেট এলাকার মৃত একরামুলের ছেলে।  

পুলিশ জানায়, এরা গত বছরের ৫ আগস্ট রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। এছাড়াও আরএমপির অভিযানে আরো ২৮ জনকে গেফতার করা হয়েছে যার মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামী ৭ জন, মাদক মামলায় ৪ জন এবং অন্যান্য অপরাধে ১৭ জন রয়েছে। আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।#



এ সম্পর্কিত আরো খবর