ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে পুরুষদের পর মেয়েরাও বর্জন করল নাকভিকে, দুবাইতে আবারও ট্রফি নাটক রাজধানীর বেসরকারি হাসপাতালে শিশু মৃত্যুর পর তুলকালাম বিশ্বের দূষিত বায়ুর তালিকায় শীর্ষে সিঙ্গাপুর সিটি,ঢাকা ষষ্ঠ আসিফ মাহমুদের আমলের সব নিয়োগ ও পদোন্নতির নথি এখন দুদকে পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ১৫, ২ ঘণ্টা মহাসড়ক অবরুদ্ধ

লালমনিরহাটে সুপারি চুরি করতে গিয়ে গাছ থেকে পড়ে মৃত্যু


  • আপলোড সময় : মঙ্গলবার ১৩ মে, ২০২৫ সময় : ৩:৩৭ এএম

লালমনিরহাট প্রতিনিধি।।

লালমনিরহাট জেলা  পাটগ্রাম উপজেলার ধবলগুড়ি গ্রামে সুপারি চুরি করতে গিয়ে গাছ থেকে পড়ে আবেদ আলী (৫৪) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (১০ মে)  রাতের কোনো একসময় এ ঘটনা ঘটে। আবেদ আলী ওই এলাকার মৃত ছমর উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান,পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ধবলগুড়ি গ্রামের জনতার বাজার এলাকার পাশে এরশাদ হোসেন সেবুর সুপারিবাগান রয়েছে। রোববার (১১ মে) সকাল ১০টার দিকে ওই বাগানে মৃত অবস্থায় আবেদ আলীকে পড়ে থাকতে দেখেন স্থানীয় এক শ্রমিকেরা। পরে স্থানীয়রা পুলিশ খবর দিলে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়

নাম প্রকাশে অনিচ্ছুক জনতার বাজারের একাধিক বাসিন্দা বলেন, ওই ব্যক্তি (আবেদ আলী) দীর্ঘদিন ধরে  এলাকায় ছোটখাটো গরু ছাগল হাঁস মুরগি চুরি করত। অনেকবার তাকে ধরে বিভিন্ন এলাকায় বিচার-সালিস করে ছেড়ে দেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, তিনি সুপারি গাছে উঠে সুপারি চুরি করার সময় পড়ে মারা গেছেন।

আবেদ আলীর স্ত্রী মমেনা বেগম বলেন, ‘আমার স্বামী দিনমজুরি করে সংসার চালায়। রাতে ২টার সময় ঘর থেকে বের হয়ে যায় আমি কিছুই বলতে পারি না  পরেসকালে শুনি সুপারির গাছ থেকে পড়ে নাকি মারা গেছে। কীভাবে কী হয়েছে আমি বলতে পারি না। পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান সরকার বলেন, ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তি গাছে উঠে সুপারি পাড়তে গিয়ে পড়ে মারা গেছে। গাছটি পুরাতন আর মাঝখানে নষ্ট হওয়ার মতো ছিল। লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর