ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

আইভীর জামিন নামঞ্জুর, কারাগারে ডিভিশন মঞ্জুর


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১৫ মে, ২০২৫ সময় : ৪:০৯ এএম

নারায়ণগঞ্জ সংবাদদাতা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। এ সময় কারাগারে আইভীর ডিভিশনের জন্য আইনজীবীরা আবেদন করলে তা মঞ্জুর করেছেন আদালত। সোমবার নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শামসুর রহমানের আদালত এ আদেশ দেন।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইয়ুম খান জানান, সিদ্ধিরগঞ্জের একটি হত্যা মামলায় আইভীর জামিন আবেদন করেছিলেন তার আইনজীবীরা। আদালত জামিন মঞ্জুর করেননি। আইভীর আইনজীবী অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম বলেন, আমরা জামিন চেয়েছিলাম।

তবে আদালত তা মঞ্জুর করেননি। আমরা উচ্চ আদালতে জামিনের জন্য আবেদন করব। আমরা ডিভিশনের জন্য আবেদন করেছিলাম। ডিভিশনের ব্যাপারে কোর্ট ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছেন। ডিভিশনের যাবতীয় বিষয়ে আদালত কারা কর্তৃপক্ষকে নির্দেশনা দেবেন যেন তিনি ডিভিশন পান।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর