ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে পুরুষদের পর মেয়েরাও বর্জন করল নাকভিকে, দুবাইতে আবারও ট্রফি নাটক রাজধানীর বেসরকারি হাসপাতালে শিশু মৃত্যুর পর তুলকালাম বিশ্বের দূষিত বায়ুর তালিকায় শীর্ষে সিঙ্গাপুর সিটি,ঢাকা ষষ্ঠ আসিফ মাহমুদের আমলের সব নিয়োগ ও পদোন্নতির নথি এখন দুদকে পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ১৫, ২ ঘণ্টা মহাসড়ক অবরুদ্ধ

মোহনগঞ্জে পাইলট বালিকা বিদ্যালয় থেকে সিলিং ফ্যান চুরি


  • আপলোড সময় : বুধবার ১৪ মে, ২০২৫ সময় : ১২:২৮ এএম

মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি:

নেত্রকোণার মোহনগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। এতে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে থাকা চারটি সিলিং ফ্যান চুরি হয়েছে বলে জানা গেছে।
তবে শ্রেণিকক্ষের তালা ভাঙা ছিলো না। চাবি দিয়ে তালা খুলে কক্ষে প্রবেশ করেছে চোর। এদিকে বিদ্যালয়ের সিসি ক্যামেরার তার কাটা ছিলো। গত সোমবার দিবাগত রাতে এ চুরির ঘটনা ঘটে। পরে মঙ্গলবার (১৩ মে) সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, মোহনগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়টি চারদিক থেকে দেয়াল দিয়ে সুরক্ষিত। মূল ফটকও থাকে তালাবদ্ধ। রাতে পাহারাদার থাকলে কিছুদিন আগে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। এদিকে চুরির সময় শ্রেণিক্ষকটির তালা ভাঙা হয়নি। চাবি দিয়ে খুলে চুরির ঘটনা ঘটেছে। 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতাজ জাহান বলেন, বিদ্যালয়ের সিসি ক্যামেরার তার কাটা অবস্থায় পাওয়া যায়। বিদ্যুৎতের তারও অনেক জায়গায় কাটা ছিলো। শ্রেণিকক্ষে থাকা চারটি সিলিং ফ্যান চুরি হয়েছে। তবে অফিস কক্ষে প্রবেশ করতে পারেনি। 

মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, শ্রেণিকক্ষের তালা ভাঙা পাওয়া যায়নি। তালাটি চাবি দিয়ে খুলে ভেতরে প্রবেশ করেছে। দরজা-জানালাও ভাঙা বা খোলা পাওয়া যায়নি। সিসি ক্যামেরার তারও কাটা ছিলো। মনে হচ্ছে আগে থেকেই জানাশোনা কেউ এ কাজ করেছে। আগের পাহারাদারকে ডাকা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর