ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে পুরুষদের পর মেয়েরাও বর্জন করল নাকভিকে, দুবাইতে আবারও ট্রফি নাটক রাজধানীর বেসরকারি হাসপাতালে শিশু মৃত্যুর পর তুলকালাম বিশ্বের দূষিত বায়ুর তালিকায় শীর্ষে সিঙ্গাপুর সিটি,ঢাকা ষষ্ঠ

উন্নত ভালুকা গঠনে সবার সহযোগিতা চান ইউএনও মাহমুদ


  • আপলোড সময় : মঙ্গলবার ১৩ মে, ২০২৫ সময় : ১:২০ পিএম

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:

ভালুকা উপজেলাকে একটি সুন্দর, পরিচ্ছন্ন ও বাসযোগ্য রূপে গড়ে তোলার লক্ষ্যে সরকারি-বেসরকারি সকল মহলের সম্মিলিত উদ্যোগে চলমান কার্যক্রম ইতোমধ্যেই ব্যাপক প্রশংসা পেয়েছে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল মাহমুদ এক শুভেচ্ছা বার্তায় সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “এই কর্মযজ্ঞে সরকারি দপ্তর, বেসরকারি সংগঠন ও সর্বস্তরের মানুষের নিরবচ্ছিন্ন সমর্থন এবং ভালোবাসা পেয়েছি।

 পুনর্বাসনসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজে স্বাভাবিক কিছু প্রতিবন্ধকতার কথা স্বীকার করে ইউএনও বলেন, “এ ধরনের সমস্যাগুলো খুবই স্বল্পপরিসরের, এবং আমি এগুলোকে বড় করে দেখছি না। সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ এসব নিয়ে ইতোমধ্যে মন্তব্য করেছেন, যা হয়তো তাদের শুভকামনা ও ভালোবাসা থেকেই এসেছে।

 তিনি আরও যোগ করেন, “আমি বিশ্বাস করি মতানৈক্য, আলোচনা ও সমালোচনা একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ এবং এগুলো কাজকে আরও শক্ত ভিতের উপর দাঁড় করাতে সাহায্য করে।

 ইউএনও আব্দুল্লাহ আল মাহমুদ সকলকে অনুরোধ করে বলেন, “এসব ছোটখাটো বিষয় নিয়ে বিভ্রান্ত না হয়ে সবাই যেন ঐক্যবদ্ধভাবে ভালুকার উন্নয়নে কাজ করি। আমরা কেউ কারও প্রতিপক্ষ নই; বরং আমরা সবাই একে অপরের সহযোগী।

 তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন, “ভালোর জন্য, বৃহত্তর স্বার্থে প্রয়োজন হলে ব্যক্তিগত ক্ষুদ্র স্বার্থ বিসর্জন দিতে আমি এবং আমরা সবাই প্রস্তুত। ভালুকাবাসীর প্রতি আমার পূর্ণ আস্থা ও শ্রদ্ধা রয়েছে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর