ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

পুলিশের বাধার পর বৃষ্টি, কাকরাইলে জগন্নাথ শিক্ষার্থীরা অবস্থান


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১৫ মে, ২০২৫ সময় : ৭:২৩ এএম

৭০ শতাংশ আবাসন ভাতা, বাজেটে বরাদ্দ বৃদ্ধি এবং সব প্রকল্পে অগ্রাধিকার দেওয়ার তিন দফা দাবি নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনমুখী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা পুলিশি বাধায় পিছু হটে এখন কাকরাইলে অবস্থান করছেন। সেখানে তারা বৃষ্টির কবলে পড়েছেন।

বিকেল পৌনে ৩টার দিকে বৃষ্টি শুরু হয়। তার আগে থেকেই কাকরাইলের প্রধান বিচারপতির বাসভবনের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। সেখানে তারা বৃষ্টির মধ্যেও তাদের দাবির পক্ষে টানা স্লোগান দিচ্ছেন।

এর আগে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে লংমার্চ টু যমুনা শুরু করেন জগন্নাথের শিক্ষার্থীরা। দুপুর ১টার দিকে শিক্ষার্থীদের মিছিলটি কাকরাইল মোড়ে এলে পুলিশ বাধা দেয়। সেখান থেকে আর সামনের দিকে এগোতে দেওয়া হয়নি তাদের। এসময় শিক্ষার্থীরা জোরপূর্বক সামনে অগ্রসর হতে চাইলে তাদের লক্ষ্য করে টিয়ারশেল সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। 

পুলিশের বাধায় শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে পড়েন। তাদের অনেকে মৎস্য ভবনের দিকে এবং কাকরাইল মোড়ের দিকে চলে যান। পরে আবার একত্র হয়ে এখন কাকরাইলে অবস্থান করছেন তারা।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক ঘটনাস্থল থেকে জানান পুলিশের টিয়ারশেলে অন্তত ৫০ জন শিক্ষার্থী আহত হয়েছেন।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর