ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

মোহনগঞ্জে নারী কমিশন বাতিলের দাবিতে ছাত্রী কাফেলার মানববন্ধন


  • আপলোড সময় : বুধবার ১৪ মে, ২০২৫ সময় : ৫:১০ পিএম

মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি:

নারী কমিশন বাতিলের দাবিতে নেত্রকোণার মোহনগঞ্জে মানববন্ধন করা হয়েছে।  আজ বুধবার (১৪ মে) উপজেলার মাদানি ছাত্রী কাফেলার উদ্যোগে এ মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করা হয়। এতে বক্তব্য দেন নেত্রকোণা মহিলা জমিয়তের আহ্বায়ক বেগম শরীফা আমীন, নগর মাদানিয়া বালিকা মাদ্রাসা ছাত্রী সংসদের জিম্মাদার নওরিন আক্তার, ছাত্রী জমিয়তের জিম্মাদার আকলিমা আক্তার, তায়্যিবা জান্নাত প্রমুখ। বেগম শরীফা আমীন বলেন, ‘সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনে নারী কমিশনের সুপারিশ আমরা মেনে নিতে পারি না।

কতিপয় নাস্তিক্যবাদী পশ্চিমাদের কৃষ্টি-কালচার আমাদের ওপর জোরপূর্বক চাপিয়ে দিতে পারে না। পতিতাবৃত্তিকে শ্রমিকের মর্যাদাদানের কথা যাঁরা বলেছেন, তাঁরা প্রকৃতপক্ষে বৃহত্তর নারীসমাজকে অপমানিত করেছেন।’ এসব নোংরা মহিলাদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি। শরীফা আমীন আরও বলেন, ‘আমরা হেফাজতে ইসলাম বাংলাদেশের সব দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে বিতর্কিত নারী কমিশন বাতিলের জোর দাবি জানাচ্ছি।’

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর