ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে পুরুষদের পর মেয়েরাও বর্জন করল নাকভিকে, দুবাইতে আবারও ট্রফি নাটক রাজধানীর বেসরকারি হাসপাতালে শিশু মৃত্যুর পর তুলকালাম বিশ্বের দূষিত বায়ুর তালিকায় শীর্ষে সিঙ্গাপুর সিটি,ঢাকা ষষ্ঠ আসিফ মাহমুদের আমলের সব নিয়োগ ও পদোন্নতির নথি এখন দুদকে পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ১৫, ২ ঘণ্টা মহাসড়ক অবরুদ্ধ অল্পের জন্য বাঁচলেন আন্তর্জাতিক নেতারা ৩৬ ঘণ্টা পর নিহত বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিলো বিএসএফ শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ

সাবেক এমপি কাজিম উদ্দিন আহম্মেদ ধনু গ্রেফতার


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১৫ মে, ২০২৫ সময় : ৪:৪২ পিএম

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) কাজিম উদ্দিন আহম্মেদ ধনুকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৪ মে) দিবাগত রাত ৩টার দিকে রাজধানীর আফতাবনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার (১৫ মে) সকালে ডিএমপি থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

যাত্রাবাড়ী থানা সূত্রে জানা গেছে, ছাত্র-জনতার আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে নিহত মোহাম্মদ আরিফ (১৮)–এর মৃত্যুর ঘটনায় দায়ের করা একটি মামলায় সাবেক এমপি ধনুকে গ্রেফতার করা হয়েছে।

২০২৪ সালের ১৯ জুলাই দুপুরে যাত্রাবাড়ীর উত্তর কুতুবখালী বউবাজার রোডে একটি মাদরাসার সামনে আন্দোলনের সময় গুলিবিদ্ধ হন মোহাম্মদ আরিফ। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এই ঘটনার পর নিহত আরিফের বাবা মোহাম্মদ ইউসুফ বাদী হয়ে গত ২৬ আগস্ট যাত্রাবাড়ী থানায় ২৪৩ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় সাবেক এমপি কাজিম উদ্দিন আহম্মেদ ধনু ছিলেন ১৪ নম্বর আসামি।

পুলিশ আরও জানায়, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত হামলা ও হত্যার ঘটনায় দায়ের করা চারটি মামলায়ও তিনি এজাহারনামীয় আসামি। গ্রেফতারের পর ধনুকে থানায় জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর