ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

মিশা সওদাগরের ভাইরাল ভিডিওটি 'ভুয়া'


  • আপলোড সময় : শুক্রবার ১৬ মে, ২০২৫ সময় : ১:০৭ পিএম

বিনোদন ডেস্ক

বুধবার রাতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় একটি ভিডিও। যেখানে দাবি করা হয়, অভিনেতা মিশা সওদাগর মব-এর শিকার হয়েছেন। তাকে রাস্তায় মারধর করেছেন একদল উৎসুক জনতা। এরপর তার হাসপাতালের বিছানায় শুয়ে থাকার একটি ছবিও ছড়িয়ে পড়ে। যা দেখে ভক্তরাও চিন্তায় পড়ে যান। অনেকই মনে করেন, আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এই অভিনেতা।

তবে না, মিশাকে মারধরের ভিডিওটি সত্যি নয়। তার নাম করে ভুয়া একটি ভিডিওই ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। যদিও অভিনেতার হাসপাতালের বিছানায় শুয়ে থাকার ছবিটি সত্য। জানা গেছে, হাঁটুর অস্ত্রোপচারের জন্য যুক্তরাষ্ট্রে একটি হাসপাতালে ভর্তি হয়েছেন মিশা। সেখানেই ছবিটি তোলা।

প্রায় ৯ বছর আগে  ‘মিসড কল নামে একটি সিনেমার শুটিং করতে গিয়ে গুরুতর আহত হয়েছিলেন মিশা সওদাগর। সে সময় তার ডান পায়ের লিগামেন্ট ছিঁড়ে গিয়েছিল। চিকিৎসা নিয়ে সুস্থও হয়েছিলেন। এরপর আবারও সেই একই জায়গায় আঘাতপ্রাপ্ত হন এ অভিনেতা।

প্রাথমিক চিকিৎসা শেষে সুস্থও হয়ে ওঠেন তিনি। সুস্থ হয়ে উঠলেও চিকিৎসকের পরামর্শ ছিল হাঁটুর অস্ত্রোপচার করা। সে উদ্দেশ্যেই বেশ কিছুদিন আগে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান মিশা সওদাগর। বৃহস্পতিবার (১৫ মে) যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকালে তার হাঁটুর অস্ত্রোপচার করা হয় বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতা জায়েদ খান।

তিনি জানান, যুক্তরাষ্ট্রের ডালাসের একটি হাসপাতালে মিশা সওদাগরের হাঁটুর সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। আপনারা সবাই দোয়া করবেন তার জন্য।  প্রসঙ্গত, ২০১৬ সালে সাফি উদ্দিন সাফি পরিচালিত ‘মিসড কল সিনেমায় বৃহন্নলা (তৃতীয় লিঙ্গ) চরিত্রে অভিনয় করেছিলেন। ছবিতে বেশ কয়েকজন বৃহন্নলাকে নিয়ে একটি গানের দৃশ্যে নাচের শুটিং করতে গিয়ে পড়ে গিয়ে পায়ে ব্যথা পান মিশা সওদাগর। পরে চিকিৎসকরা জানান, তার পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেছে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর