ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

সাম্য হত্যার জড়িতদের গ্রেপ্তারের দাবিতে শাহবাগ থানা ঘেরাও


  • আপলোড সময় : শুক্রবার ১৬ মে, ২০২৫ সময় : ৪:২৯ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে রাজধানীর শাহবাগ থানা ঘেরাও করেছেন ঢাবি শিক্ষার্থীরা। পরে পুলিশের আশ্বাসে তারা ফিরে যান। শুক্রবার (১৬ মে) দুপুরে থানার সামনে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা সাম্য হত্যাকাণ্ডের খুনিদের গ্রেপ্তারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেন।

বেলা ১২টার আগে রাজু ভাস্কর্য থেকে মিছিল নিয়ে শাহবাগ থানার সামনে আসেন শিক্ষার্থীরা। সেখানে তারা ঘেরাও কর্মসূচি পালন করেন। শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) খালিদ মনসুর জানান, শিক্ষার্থীরা থানায় এসে তাদের দাবি তুলে ধরেন। তিনি বলেন, আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি এবং বিষয়টি বুঝিয়েছি। তারা আমাদের আশ্বাস পেয়ে ফিরে গেছেন।

তিনি আরও বলেন, ঘটনায় জড়িত তিনজনকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে, যা সবার সঙ্গে শেয়ার করা সম্ভব নয়। তবে আমরা শিক্ষার্থীদের আশ্বস্ত করেছি যে জড়িতদের গ্রেপ্তারে আমাদের কার্যক্রম চলমান রয়েছে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর