ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

পার্টনারশিপের টাকা আটকে রেখে হামলা-হুমকির অভিযোগ


  • আপলোড সময় : শনিবার ১৭ মে, ২০২৫ সময় : ৫:৪৮ পিএম

 দিনাজপুর প্রতিনিধি ॥

পার্টনারশিপের টাকা আটকে রেখে হামলা-হুমকির অভিযোগে দিনাজপুর প্রেসক্লাব (নিমতলায়) শনিবার ১৭ মে ২০২৫ সকাল সাড়ে ১১ টায় সংবাদ সম্মেলন করেছেন দিনাজপুর-রামনগর লেবুর মোড় এলাকার মাইনুল ইসলামের পুত্র মো. আব্দুল কুদ্দুস (বাবুল)।

 সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেন, দিনাজপুর-পশ্চিম রামনগর বাঙ্গীবেচা ঘাট এলাকার মফিজ উদ্দিনের পুত্র মোঃ শাহিনুর ইসলাম তার পিতার প্রাপ্ত টাকা আটকে রেখেছেন এবং জমি সংক্রান্ত বিরোধে জোরপূর্বক দখলদারিত্ব বজায় রেখেছেন।

আব্দুল কুদ্দুস বাবুল জানান, তার পিতা মোঃ মাইনুল ইসলাম ও পার্টনার মোঃ হামিদুর রহমান ও মো হান্নানের সাথে অভিযুক্ত মোঃ শাহিনুর ইসলাম জমি ব্যবসায় যুক্ত ছিলেন। তাদের রামনগর-কালিতলা এলাকার ১.১৮ একর জমিতে নির্মিত আধাপাকা ঘর দুটিতে শাহিনুর ইসলাম অবৈধভাবে দখল করে রেখেছেন এবং সেখানে মাদক সেবন ও অবৈধ কার্যক্রম চালাচ্ছেন। বারবার দখল ছাড়ার অনুরোধ করলেও তিনি তা মানছেন না।

আব্দুল কুদ্দুস (বাবুল) দাবি করেন, মোঃ শাহিনুর ইসলাম জমি ব্যবসায় তাদের পার্টনার হলেও ১.১৮ একর জমির লভ্যাংশ থেকে প্রাপ্ত ৪০ লক্ষ টাকার মধ্যে আব্দুল কুদ্দুসের পিতা মোঃ মাইনুল ইসলামের প্রাপ্য ১৩ লক্ষ ৩৩ হাজার টাকার মধ্যে ৯ লক্ষ ৬০ হাজার টাকা দেওয়া হলেও বাকি ৫ লক্ষ ৫০ হাজার টাকা শাহিনুর ইসলাম পরিশোধ করেননি। গত ২৮ এপ্রিল টাকা চাওয়ায় শাহিনুর ইসলাম তাকে শারীরিকভাবে আক্রমণ ও হুমকি দিয়েছেন বলে তিনি অভিযোগ করেন।

আব্দুল কুদ্দুস জানান, শাহিনুর ইসলাম দিনাজপুর কোতয়ালী থানায় ডাকাতি ও হত্যা মামলায় অভিযুক্ত। তার বিরুদ্ধে ২০১১ সালের দুটি মামলা (থানা কেস নং-০৫ ও ২৬) রয়েছে, যেখানে ধারা ৩০২/২০১ এবং ৩৯৫/৩৯৭ অনুযায়ী অভিযোগ গঠিত হয়েছে।

 

সংবাদ সম্মেলনে আব্দুল কুদ্দুস (বাবুল) স্থানীয় প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থার কাছে ন্যায়বিচার ও তার প্রাপ্য টাকা আদায়ের দাবি জানান।

 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দিনাজপুর কালিতলা এলাকার বাহার উদ্দিনের পুত্র মোহাম্মদ সোলেমান গনি। মৃত মকিম উদ্দিন এর পুত্র মোঃ হামিদুর রহমান মির্জাপুর এলাকার সাইনুল ইসলাম এর পুত্র মোহাম্মদ জাফরুল ইসলাম জুয়েল।

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর