ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে পুরুষদের পর মেয়েরাও বর্জন করল নাকভিকে, দুবাইতে আবারও ট্রফি নাটক রাজধানীর বেসরকারি হাসপাতালে শিশু মৃত্যুর পর তুলকালাম বিশ্বের দূষিত বায়ুর তালিকায় শীর্ষে সিঙ্গাপুর সিটি,ঢাকা ষষ্ঠ

তাড়াশে নৃত্যশিল্পীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১


  • আপলোড সময় : শনিবার ১৭ মে, ২০২৫ সময় : ৬:২৯ পিএম

সিরাজগঞ্জ প্রতি‌নি‌ধিঃ

সিরাজগঞ্জের তাড়াশে এক নৃত্যশিল্পী (২০) কে গণধর্ষণের অভিযোগে তাড়াশ থানায় মামলা হয়েছে। এ ঘটনায় রফিকুল ইসলাম (৪৪) নামের এক ব্যক্তি কে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (১৬ মে) রাতে এ ঘটনা‌টি ঘ‌টে, তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের রাণীহাট হাইস্কুল মাঠে।

মামলা সূত্রে প্রকাশ, গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার এক নৃত্যশিল্পী বিভিন্ন এলাকায় গান, ডিজে পার্টি করে জীবিকা নির্বাহ করে থাকেন। সেই সূত্রে পূর্ব পরিচিত রানীরহাট বাজারের ডেকোরেটর ব্যবসায়ী মোঃ কফিল উদ্দিন মেলার প্রোগ্রামের জন্য ডেকে পাঠান। সে সুবাদে রানীহাট বাজারে আসে। এরপর বায়নার কথা বলে রানীহাট উচ্চ বিদ্যালয় মাঠে নিয়ে কফিল উদ্দিন, রফিকুল ইসলাম ও এনামুল হক এনা নামের ব্যক্তি সহ ৪/৫ জন মিলে জোরপূর্বক সংঘবদ্ধ ধর্ষণ করে।

এ ঘটনায় আজ দুপুরে ওই নিত্যশিল্পী তাড়াশ থানায় বাদী হয়ে উল্লেখিত তিন ব্যক্তির নামে ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার পরপরই এজাহারভূক্ত আসামী রফিকুল ইসলামের বগুড়া জেলার শেরপুর উপজেলার বেওয়াপাড়া গ্রামের বাড়িতে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। তবে গ্রেফতারকৃত আসামী রফিকুল ইসলাম বলেন, সে নিত্যশিল্পী নয় যৌনকর্মী। আমার সঙ্গে থাকা দুজন টাকা না দিয়ে পালিয়ে যাওয়ায় এ ঘটনা ঘটেছে।

মামলার বাদী এ অভিযোগ অস্বীকার করে বলেন, তার উপর পাশবিক নির্যাতন হয়েছে। আমি এর যথাযথ বিচার চাই। তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জিয়াউর রহমান বলেন, মামলার সংশ্লিষ্ট এক আসামী কে গ্রেফতার করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর