ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

সাকিবের মলিন দিনেও জিতল লাহোর


  • আপলোড সময় : সোমবার ১৯ মে, ২০২৫ সময় : ১:৫৭ পিএম

স্পোর্টস ডেস্ক

সমীকরণ ছিল একেবারেই সহজ। যারা জিতবে তারাই চলে যাবে পিএসএলের প্লে-অফে। দুই দলেই খানিক বাংলাদেশি যোগাযোগ আছে বলেই কি না, বঙ্গোপসাগরের তীরে উচ্ছ্বাস খানিকটা বেশি ছিল ম্যাচকে ঘিরে। অবশ্য ম্যাচে বাংলাদেশ ক্রিকেটের ভক্তরা হয়েছেন হতাশ। মাস পর সাকিব আল হাসানকে খেলতে দেখা গেছে বটে, তবে দিন ছিল একেবারেই মলিন।

সাকিব শনিবার তার ক্যারিয়ারে প্রথমবার খেলতে নেমেছেন লাহোর কালান্দার্সের হয়ে। প্রতিপক্ষের আহমেদ দানিয়াল পুরো ম্যাচেই তাকে ভুগিয়েছেন। সাকিব যখন ব্যাট করতে নেমেছেন তখন দানিয়ালের বলেই গোল্ডেন ডাকের শিকার হয়েছেন। আবার বল করতে এসে দানিয়ালের কাছেই হজম করেছেন দুই ছক্কা।


যদিও দলগত খেলার নিরিখে সাকিবের দল ভালোই খেলেছে। বৃষ্টির কারণে ১৩ ওভারে নেমে আসা ম্যাচে আগে ব্যাট করে লাহোর তুলেছিল ১৪৯ রান। সেটা অবশ্য ফর্মে থাকা ফখর জামানের বিধ্বংসী ৬০ রানের কল্যাণে। এছাড়া ২০ রানের বেশি করতে পেরেছেন কেবল মোহাম্মদ নাইম।

পরে পেশোয়ার থেমেছে এক সালমান মির্জার বোলিংয়ের তোপে। ওভারে ৩১ রান দিয়ে উইকেট শিকার করেছেন তিনি। বোলিংয়ে এসে সাকিব হাত ঘুরিয়েছেন ওভার। সেখানে তিনি খরচ করেছেন ১৮ রান।  বল হাতে সাকিব প্রথম আক্রমণে আসেন পঞ্চম ওভারে। আগের ওভারে ৩৫ রান তোলা পেশোয়ার সাকিবের সেই ওভারে নিতে পারে মাত্র রান। ওই ওভারে ছিল সবই সিঙ্গেলস। দশম ওভারে আবার বোলিংয়ে এসে ১৩ রান দিয়েছেন সাকিব। ওভারের দ্বিতীয় তৃতীয় বলে টানা দুটি ছক্কা মারেন আহমেদ দানিয়াল।

শেষ পর্যন্ত অবশ্য পেশোয়ার থেমেছে ১২৩ রানে। ২৬ রানের জয়ে পিএসএল প্লে-অফ নিশ্চিত করেছে লাহোর কালান্দার্স। ১০ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে লিগ পর্ব শেষ করল লাহোর। সমান ম্যাচে পয়েন্ট নিয়ে বিদায় পেশোয়ার জালমির।

আকশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর