ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ২৭ Jul ২০২৬,  ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার রাজধানীতে ১৮ মন্ত্রী চলবেন এসকর্ট ছাড়া, বহাল থাকছে ৭ জনের সুবিধা সাতক্ষীরায় অপরিকল্পিত মৎস্য ঘের: পানিবন্দী হাজারও মানুষ, সড়ক-শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত সাতক্ষীরার তিন হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত দুই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দল ঘোষণা, নেই নাহিদ-লিটন সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৬০ জামায়াত জোট ছাড়ার গুঞ্জন নাকচ করল নেজামে ইসলাম চলনবিলে অবাধে ব্যবহার হচ্ছে নিষিদ্ধ চায়নাদুয়ারী জাল লক্ষ্মীপুরে উৎসবমুখর পরিবেশে ধারণ হলো ‘ইত্যাদি’র বিশেষ পর্ব

নড়াইল জেলা বিএনপি সভাপতির বিরুদ্ধে মিথ্যা বানোয়াট অপ-প্রচারের প্রতিবাদ


নড়াইল জেলা বিএনপি সভাপতির বিরুদ্ধে মিথ্যা বানোয়াট অপ-প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • আপলোড সময় : সোমবার ১৯ মে, ২০২৫ সময় : ৪:৫৪ পিএম

নড়াইল প্রতিনিধি:

প্রবাসী বিএনপি নেতা আব্দুল লতিফ সম্রাটের গাড়ি বহরে গত রবিবার বিকেলে হামলা ঘটনায়, নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম জড়িত থাকার অভিযোগ করে বিএনপির একাংশ সংবাদ সম্মেলন করে । এর প্রতিবাদে নড়াগাতী থানা বিএনপি পাল্টা সংবাদ সম্মেলন করেছে। ১৯ মে দুপুরে বড়দিয়া বিএনপি অফিসে এই সংবাদ সম্মেললন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন নড়াগাতী বিএনপির সাধারণ সম্পাদক মো: বুলবুল কবীর। 

এ সময় তিনি বলেন , এই ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহের অপচেষ্টার অংশ হিসাবে গাড়ি বহরে থাকা আওয়ামীলীগের লোকজন এই ঘটনা ঘটিয়েছে। কালিয়া পৌর বিএনপির সাধারন সম্পাদক সেলিম রেজা ইউসুফ সংবাদ সম্মেলনের মাধ্যমে বিভিন্ন ব্যক্তির নামে মিথ্যা বানোয়াট অপবাদ দিয়ে মান সম্মান ক্ষুন্ন করার জন্য চেষ্টা করছে। জেলা বিএনপির সভাপতির নির্দেশে নড়াগাতি থানা বিএনপি অংগ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা এ ঘটনা ঘটিয়েছে কথাটি সত্য নয় মিথ্যা বানোয়াট। উক্ত ঘটনায় নড়াগাতি থানা বিএনপি ও অংগ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা কেউই ঘটনা স্থলে উপস্থিত ছিলেনা, বা ঘটনা সম্পর্কে তারা কিছুই জানেনা।

 আহত মুন্সি আসাবুর রহমান আরাফাত প্রথমে কাউকে চিনেন নাই মর্মে সাক্ষাতকার দেয়। পরে কে বা কাহারো দ্বারা প্ররোচিত হয়ে জেলা বিএনপির সভাপতি ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য জননেতা বিশ্বাস জাহাঙ্গীর আলম ও জেলা বিএনপির নেতা বিশ্বাস আসজাদুর রহমান মিঠু উপস্থিত থেকে এই ঘটনা ঘটিয়েছে মর্মে যে স্বাক্ষাতকার দেয় তাহা মিথ্যা বানোয়াট। জেলা বিএনপির সভাপতি জননেতা বিশ্বাস জাহাঙ্গীর আলম দেশের বাইরে অবস্থান করছেন। বিশ্বাস আসজাদুর রহমান মিঠু শারীরিকভাবে অসুস্থ থাকায় ঢাকাতে অবস্থান করছেন।

নড়াগাতি থানা বিএনপির সভাপতি খান মতিয়ার রহমান খুলনাতে ছিলেন। আমি নড়াগাতী থানা বিএনপির সাধারণ সম্পাদক দি পাটনা একাডেমীর সহকারী স্কুলের প্রধান শিক্ষক সকাল ৯টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত বিদ্যালয়ে কর্মরত ছিলাম। বিএনপি নেতা হোসেন জুনু, সোহেল খান ও তরিকুল মোল্যার নামে ঘটনায় উপস্থিত থাকা মর্মে যে সাক্ষাৎকার দিয়েছে তা সত্য নয়, মিথ্যা বানোয়াট। আমরা শুনেছি বিএনপির এক সিনিয়র নেতা আব্দুল লতিফ সম্রাটের গাড়ি বহরে হামলা করেছে। আমরা আব্দুল লতিফ সরকারকে কোনদিন দেখিনি এবং চিনিওনা। গাড়ি বহরে থাকা আওয়ামী নেতা কর্মীরা কোনো উদ্দেশ্য প্রনোদিত হয়ে পরিকল্পিতভাবে উক্ত ঘটনা। আগুন জ্বালিয়েছে বেন্দারচরের শাহিদের ছেলে ওয়ালিদ। তার প্রমাণ স্বরুপ ভিডিও ফুটেজ  আছে।

 নড়াগাতি থানা বিএনপির সভাপতি সম্পাদকসহ সকল নেতা কর্মী নিন্দা ,তীব্র প্রতিবাদ জানাই। সাংবাদিক সম্মেলনের আরো  উপস্থিতি ছিলেন খান  মতিয়ার রহমান – সভাপতি, নড়াগাতী থানা বিএনপি,.বি এম নওশের আলী সহ- নভাগাতী থানা বি.এন,পি,খান আবুল হোসেন - সভাপতি জয়নগর ইউনিয়ন বিংএনপি,মোঃ কাবুল বিশ্বাস - সভাপতি- পহরদাংগা ইউনিয়ন, আঃ কাইউম- খানসভাপতি রিপা কলাবাড়িয়া ইউনিয়ন,সোঃ লিয়াকত হোসেন- সাধারন সম্পাদক,শ জিয়াউর রহমান-মোল্লা  জাফর আলী,পিকুল খান - সহ- সাংগাঠনিক সম্পাদক,হাসমত তালুকদার, মুস্তাক আহমদ স্বপন-প্রচার সম্পাদক নড়াগাতী,চৌধুরী সাকায়ত হোসেন ঝুনু - সদস্য সচিব,মোল্লা  তরিকুল ইসলাম - যুগ্ম আহবায়ক নড়াগাতী গানা যুবদল,সোহেল খান – সদস্য সচিব-নড়াগাতী থানা সেচ্ছাসেবকদল,মমিন খান আহকয়ক - নড়াগাতী থানা শ্রমিকদল,তহিদ চৌধুরী প্রমুখ।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর