ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

গোয়ালন্দে যৌনকর্মীদের জন্য মাদক বিরোধী সচেতনতামূলক প্রচারণা


  • আপলোড সময় : বুধবার ২১ মে, ২০২৫ সময় : ৬:২৮ পিএম

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি 

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় যৌনকর্মীদের জন্য মাদক বিরোধী সচেতনতামূলক প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার (২০ মে) বিকেল সাড়ে ৪ টার দিকে দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালের আয়োজনে প্রতিষ্ঠানের নিজস্ব কার্যালয়ে এ প্রচারণামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের ম‍্যানেজার মো. জুলফিকার আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম।  প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন সাভার গণস্বাস্থ্য কেন্দ্রের সহকারি পরিচালক ডা: মাহজাবিন চৌধুরী।

 দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের মাঠ সংগঠক মো. সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডা: প্রান্ত দাস, ডা: আতিকুর রহমান, দৈনিক জণকণ্ঠ পত্রিকার গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি শফিকুল ইসলাম শামীম, দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের কাউন্সিলর রূপা রানী কুন্ডু, মাঠ সংগঠক নাজরাতি নাফিয়া, মেডিকেল টেকনোলজিস্ট শাকিল সরদার, প‍্যারামেডিক মো: সাব্বির, মোছা: খাদিজা খাতুন, মৌসুমী আক্তার প্রমুখসহ অন‍্যান‍্য কর্মকর্তা ও দৌলতদিয়া পূর্ব পাড়ার বাসিন্দারা।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর