ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা

উল্লাপাড়ায় ট্রেনে কাটা পড়ে কিশোরের মৃত্যু


  • আপলোড সময় : শুক্রবার ২৩ মে, ২০২৫ সময় : ৮:৪৯ পিএম

সিরাজগঞ্জ প্রতি‌নি‌ধিঃ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রেনে কাটা পড়ে রাহিম (১৪) নামে এক কিশোর‌ নিহত হয়। পেশায় সে হকার ছিল। বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন, সিরাজগঞ্জ রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল উদ্দিন।

শুক্রবার (২৩ মে) দুপুর সোয়া ২টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে, উল্লাপাড়া রেলস্টেশন সংলগ্ন এলাকায়। নিহত রাহিম সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের জয়নালের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাহিম পুনর্বাসন কেন্দ্রে অবস্থান করে সায়দাবাদ রেলওয়ে স্টেশনে চানাচুর ও বাদাম বিক্রি করে জীবিকা নির্বাহ করতো। তবে স্টেশনটি বর্তমানে বন্ধ থাকায় সে কড্ডা থেকে উল্লাপাড়ার দিকে যাতায়াত করতো। শুক্রবার দুপুরে ঢাকা থেকে রংপুরগামী রংপুর এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। সিরাজগঞ্জ রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল উদ্দিন জানান, দুর্ঘটনার পর নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর